রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠতম শিক্ষক ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিকী আজ
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব ওয়াহিদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। সাংস্কৃতিক আন্দোলন, সাংবাদিকতা ও সংগীতের সঙ্গে ৫৫ বছরের গেরস্থালি শেষে ৭৪ বছর বয়সে ২০০৭ সালের ২৭ জানুয়ারি তিনি মারা যান।
ওয়াহিদুল হক তাঁর জীবনব্যাপী কর্মতৎপরতার মাধ্যমে জাতির সাংস্কৃতিক রুচিবোধ তৈরির নিরন্তর প্রয়াস চালিয়েছেন। বাংলাদেশে জাতীয়ভাবে ভূমিকা পালনকারী অনেক প্রতিষ্ঠান ও সংগঠনের তিনি প্রধান উদ্যোক্তা। পাকিস্তানি শাসকগোষ্ঠী রবীন্দ্রসংগীতকে হিন্দু সংস্কৃতি অভিহিত করে অপপ্রচার ও পাকিস্তানে তা নিষিদ্ধ করলে এর প্রতিবাদে মাঠে নেমেছিলেন তিনি। ১৯৬১ সালে ঢাকায় রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালন এবং তারই ধারাবাহিকতায় সে বছরই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ছায়ানট।
ওয়াহিদুল হক রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠতম শিক্ষক হিসেবে স্বীকৃত ছিলেন। সারা দেশে রবীন্দ্রসংগীত চর্চাকে বিস্তৃত করার জন্য ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ'। প্রমিত বাংলা উচ্চারণ ও বাচনিক উৎকর্ষের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন 'কণ্ঠশীলন'। প্রায় ৪৭ বছর আগে এ দেশে যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূত্রপাত করে, তারও উদ্যোক্তা ছিলেন ওয়াহিদুল হক। ঋতি্বক ঘটক পরিচালিত কালোত্তীর্ণ চলচ্চিত্র 'তিতাস একটি নদীর নাম'-এর সংগীত পরিচালনা করেন ওস্তাদ বাহাদুর হোসেন খাঁর সঙ্গে যৌথভাবে। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠনের জন্য শিল্পীদের উদ্যোগে পরিচালিত 'স্বাধীন বাংলা শিল্পী সংস্থা'র অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছায়ানট সকালে সংস্কৃতি ভবনে বিশেষ সংগীতানুষ্ঠান ও সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন