somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সস্তায় নারী কনডম, টাকা দিচ্ছে বিল গেটস [১৮+]

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারীদের জন্য কনডম এইডস প্রতিরোধে ব্যাপক কাজের হলেও এখনো আশানুরুপ ভাবে ব্যবহৃত হচ্ছে না বলেই জানা যাচ্ছে৷ মূলত দাম বেশী হবার কারণেই এর বিক্রি বাড়ছে না৷
মার্কিন সিবিএস টেলিভিশনের ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত এক রির্পোটে বলা হয়েছে, সস্তা মূল্যের নারী কনডম বাজারজাত করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান৷ এ ক্ষেত্রে এগিয়ে এসেছেন বিল গেটস৷ জাতিসংঘের তথ্যমতে, সারা বিশ্বে বর্তমানে মারণব্যাধি এইডস এর ভাইরাস এইচআইভিতে আক্রান্ত লোকের সংখ্যা তিন কোটি ৩৪ লাখ লোক৷ এদের দুই তৃতীয়াংশই হচ্ছে আফ্রিকার সাবসাহারান দেশগুলোতে৷ এইডস আক্রান্তদের অর্ধেকই নারী৷ এছাড়া ফি বছর বাড়ছে যৌন রোগীর সংখ্যা৷

নারী কনডম প্রতিরোধ করে যৌন রোগ:
যৌন রোগের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হিসাবেই বিশেষজ্ঞরা বলছেন কনডম ব্যবহারের কথা৷ তবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলছে, যৌনপল্লিতে যাতায়াতকারী বেশিরভাগ পুরুষই কনডম ব্যবহার করতে চান না৷ অনেক ক্ষেত্রে তারা কনডমের ব্যবহারও জানেন না৷ আর এই কারণেই যৌনকর্মী এবং খদ্দেরের মধ্যে এইডসের ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে৷ তবে এর বাইরেও সাধারণ অনেক পুরুষও কনডম ব্যবহারে খুব অনিহা প্রকাশ করছেন৷ আর তাই এখন নারীদের জন্য প্রস্তুত বিশেষ কনডম ব্যবহার করাতে চেষ্টায় নেমেছে সংস্থাগুলো৷

বিল গেটসের অর্থে স্বল্পমূল্যের নারী কনডম:
ধনকুবের বিলগেটসের বিল এন্ড মালিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ ধরণের একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে পাথ নামের একটি বেসরকারী অলাভজনক সংস্থা৷ তারাই নতুন এবং কম মূল্যের নারী কনডম উৎপাদনের লক্ষ্যে গ্রহণ করেছে প্রকল্প৷

কার্যক্রম শুরু ১৯৯৩ সালে:
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেস্ট্রেশন বা এফডিএ কর্তৃক নারী কনডম অনুমোদন করা হয় ১৯৯৩ সালে৷ কিন্তু প্রথম পর্যায়ে এটি নারীদের নজর কাড়তে সমর্থ হয়নি, কারণ এর উচ্চ মূল্য৷ প্রতি কনডমের প্যাকেটের দাম ছিল ১৫ ডলার৷ যা পুরুষ কনডমের চেয়ে অনেক বেশী দাম৷ এই অবস্থায় ৬ দশমিক ৪০ ডলার করে প্রতি প্যাকেটের দাম নির্ধারণ করে নতুন নারী কনডম তৈরি করে একটি কোম্পানি৷ সরকারী সংস্থাগুলোর মাধ্যমে প্রতিটি কনডম ৪২ সেন্ট করে নির্ধারণ করা হয়৷ গত বছরের মার্চ মাসে এই নতুন ভার্সনে অনুমোদন মেলে৷ এখন তা কেবল মার্কিন বাজারে বিক্রি হচ্ছে৷

পুরুষ কনডম ১ হাজার কোটি পিস:
জাতিসংঘের সংস্থা ইউএনএইডস এবং ইউএনএফপি এ উন্নয়নশীল দেশগুলোতে বিনামুল্যে এই কনডম বিতরণ শুরু করেছে ২০০৫ সাল থেকে৷ সেই বছর থেকেই নারী কনডমের চাহিদা আস্তে আস্তে হলেও বাড়ছে৷ ঐ বছরে বিতরণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ নারী কনডম৷ ২০০৮ এর শেষে বিশ্বের ৯৩টি দেশে এ ধরণের কনডম বিররণ বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখে৷ তবে এখনো এই সংখ্যা কোন ভাবেই পুরুষ কনডমের কাছেই পৌঁছাতে পারেনি৷ এই সব সাহায্য সংস্থার মাধ্যমে ফি বছর ১০০০ কোটি পিস কনডম বিতরণ করা হয়৷
নারী কনডম ব্যাবহারে সবচেয়ে সাফল্য এসেছে জিম্বাবোয়েতে৷ ২০০৮ সালে সেখানে এ ধরণের কনডম বিতরণ করা গেছে ৫০ লাখ পিস৷

সূত্র: Click This Link

ছ িব: Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×