সার্জারির জনক আল জাহ্রাভি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মধ্যযুগে স্পেনকে ঘিরে যে মুসলিম সভ্যতা গড়ে উঠেছিল, তার কেন্দ্রবিন্দু ছিল কর্ডোভা শহর। নবম শতাব্দীতে বিখ্যাত সন্ন্যাসী সেন্ট গলের আশ্রমের লাইব্রেরিটি ছিল ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি। এমনকি দশম শতাব্দীতেও ব্যক্তিগত পর্যায়ে গড়ে ওঠা লাইব্রেরিগুলোতে খ্যাতিমান মুসলিম পণ্ডিত, মনীষী ও বিজ্ঞানীদের কৃতিত্ব সংবলিত পাঁচ লাখের মতো মূল্যবান গ্রন্থ ছিল। ওই সময়ই অর্থাৎ ৯৩৬ খ্রিস্টাব্দে কর্ডোভার নিকটবর্তী জাহ্রা অঞ্চলে বিজ্ঞানী আল জাহ্রাভির জন্ম। পুরো নাম আবুল কাসিম খালফ ইবনে আল আব্বাস আল জাহ্রাভি। তিনি আবুল কাশেম নামেও পরিচিত ছিলেন। নিজেকে একজন নামকরা সার্জন হিসেবে প্রতিষ্ঠিত করার পর স্পেনের রাজা আল হাকাম দ্বিতীয়-এর চিকিৎসক নিযুক্ত হন। চিকিৎসক হিসেবে দীর্ঘ কর্মজীবনে তার অবদান অনেক।
সার্জারিতে সর্বপ্রথম বিশেষ অবদান রাখার জন্য আল জাহ্রাভি সার্জারি বা শল্যচিকিৎসার জনক হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর এ অবদানের কথা ৩০ খণ্ডে লেখা চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত জ্ঞানকোষ আল তাসরিফে উল্লেখ রয়েছে। এর মধ্যে তিনটি বইয়ে শুধু সার্জারি নিয়েই বিশদ বর্ণনা আছে। আল তাসরিফে ফলিত বিজ্ঞানের নানা বিষয় ব্যাখ্যা করেছেন জাহ্রাভি। বিজ্ঞানী জাহ্রাভি শল্যচিকিৎসার অনেক যন্ত্রপাতিও আবিষ্কার করেন। এগুলোর মধ্যে কান, মূত্রনালি ও গলা পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্র উল্লেখযোগ্য। তিনি অস্ত্রপচারের ৫০টিরও বেশি পদ্ধতি উদ্ভাবন ও এগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন। এ ছাড়া তিনি নাক, কান ও গলাসংক্রান্ত বিভিন্ন রোগ এবং চোখের রোগ নিরাময়ের বিভিন্ন ওষুধ ও এসব ক্ষেত্রে সম্ভাব্য সার্জারির বর্ণনা দিয়েছেন। খ্যাতিমান এ বিজ্ঞানী দাঁতের চিকিৎসায়ও বিশেষ অবদান রেখেছিলেন। দাঁতের চিকিৎসা, কৃত্রিম দাঁত স্থাপন ও দাঁতের অপারেশন-সংক্রান্ত বর্ণনাও তাঁর বইয়ে রয়েছে। জাহ্রাভি চিকিৎসাবিজ্ঞানে যে ভিত্তি রচনা করেছিলেন, তা পরবর্তী ৫০০ বছর চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। জাহ্রাভির নীতি অনুসরণ করেই ইউরোপের চিকিৎসাবিজ্ঞানের কারিকুলাম লেখা হয়েছিল।মধ্যযুগে স্পেনকে ঘিরে যে মুসলিম সভ্যতা গড়ে উঠেছিল, তার কেন্দ্রবিন্দু ছিল কর্ডোভা শহর। নবম শতাব্দীতে বিখ্যাত সন্ন্যাসী সেন্ট গলের আশ্রমের লাইব্রেরিটি ছিল ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি। এমনকি দশম শতাব্দীতেও ব্যক্তিগত পর্যায়ে গড়ে ওঠা লাইব্রেরিগুলোতে খ্যাতিমান মুসলিম পণ্ডিত, মনীষী ও বিজ্ঞানীদের কৃতিত্ব সংবলিত পাঁচ লাখের মতো মূল্যবান গ্রন্থ ছিল। ওই সময়ই অর্থাৎ ৯৩৬ খ্রিস্টাব্দে কর্ডোভার নিকটবর্তী জাহ্রা অঞ্চলে বিজ্ঞানী আল জাহ্রাভির জন্ম। পুরো নাম আবুল কাসিম খালফ ইবনে আল আব্বাস আল জাহ্রাভি। তিনি আবুল কাশেম নামেও পরিচিত ছিলেন। নিজেকে একজন নামকরা সার্জন হিসেবে প্রতিষ্ঠিত করার পর স্পেনের রাজা আল হাকাম দ্বিতীয়-এর চিকিৎসক নিযুক্ত হন। চিকিৎসক হিসেবে দীর্ঘ কর্মজীবনে তার অবদান অনেক।
সার্জারিতে সর্বপ্রথম বিশেষ অবদান রাখার জন্য আল জাহ্রাভি সার্জারি বা শল্যচিকিৎসার জনক হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর এ অবদানের কথা ৩০ খণ্ডে লেখা চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত জ্ঞানকোষ আল তাসরিফে উল্লেখ রয়েছে। এর মধ্যে তিনটি বইয়ে শুধু সার্জারি নিয়েই বিশদ বর্ণনা আছে। আল তাসরিফে ফলিত বিজ্ঞানের নানা বিষয় ব্যাখ্যা করেছেন জাহ্রাভি। বিজ্ঞানী জাহ্রাভি শল্যচিকিৎসার অনেক যন্ত্রপাতিও আবিষ্কার করেন। এগুলোর মধ্যে কান, মূত্রনালি ও গলা পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্র উল্লেখযোগ্য। তিনি অস্ত্রপচারের ৫০টিরও বেশি পদ্ধতি উদ্ভাবন ও এগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন। এ ছাড়া তিনি নাক, কান ও গলাসংক্রান্ত বিভিন্ন রোগ এবং চোখের রোগ নিরাময়ের বিভিন্ন ওষুধ ও এসব ক্ষেত্রে সম্ভাব্য সার্জারির বর্ণনা দিয়েছেন। খ্যাতিমান এ বিজ্ঞানী দাঁতের চিকিৎসায়ও বিশেষ অবদান রেখেছিলেন। দাঁতের চিকিৎসা, কৃত্রিম দাঁত স্থাপন ও দাঁতের অপারেশন-সংক্রান্ত বর্ণনাও তাঁর বইয়ে রয়েছে। জাহ্রাভি চিকিৎসাবিজ্ঞানে যে ভিত্তি রচনা করেছিলেন, তা পরবর্তী ৫০০ বছর চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। জাহ্রাভির নীতি অনুসরণ করেই ইউরোপের চিকিৎসাবিজ্ঞানের কারিকুলাম লেখা হয়েছিল।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।