somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলপরী

০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেই ছোট্ট বেলায় পড়েছিলাম এক জলপরীর গল্প। গল্পটা পড়ে চোখের জলে বুক ভাসিয়েছিলাম। এত কান্নাই কেঁদেছিলাম সেই জলপরীটার দুঃখে যে আরেকটু হলে মনে হয় নিজেই আমি চোখের জলে সাগর বানিয়ে সেই সাগরে জলপরী হয়ে ভেসে যেতাম। :P :P

হ্যা আমি হ্যান্স ক্রিশ্চিয়নের সেই লিটল মারমেইডের কথাই বলছি। ছোট্ট সেই মৎস্যকন্যা যে সাগরের জলে খেলে বেড়াতো, ঢেউ এর তালে তালে নাচতো আর গাইতো আর তার গানের সূরে,নাচের তালে মুগ্ধ হয়ে মাছেরাও তাল মিলাতো তারি সাথে। সমুদ্রের শঙ্খ তুলে যে বাজাতো সেই মন মাতানো সূর।
একদিন এক জাহাজ ডুবিতে রাজকুমার অথই জলে যখন হাবুডুবু খাচ্ছিলো মৎস্যকন্যা তাকে উদ্ধার করে তার জীবন বাঁচালো। রাজকুমারের চেতন ফিরে আসবার আগেই লুকিয়ে গেলো আড়ালে সে। রাজকুমার যদি তার মাছের লেজ দেখে ভয় পায় ! যদি ঘেন্না করে তাকে! কি করে সইবে সে সেই কষ্ট।/:)

রাজার লোকজনেরা অচেতন রাজকুমারকে খুঁজে পেয়ে ফিরিয়ে নিয়ে গেলো রাজপ্রাসাদে আর মৎস্য কন্যা আড়াল থেকে শুধুই চেয়ে রইলো। মুক মৎস্যকন্যার তো মানুষের ভাষা জানা নেই। তার নেই মানুষের মত ডাঙ্গায় চলবার জন্য দুটি পা।

মৎস্য কন্যার দিন কাঁটেনা, রাত ফুরোয় না। সারাটাক্ষন পুরোটা মন জুড়েই রাজকুমারের ছবি।সাগরের তলদেশের এক যাদুকরী ডাইনী জটিবুড়িমার তন্ত্র মন্ত্রে সে বানিয়ে নিলো মানুষের মত দুটি পা। চিরতরে হারালো তার ঝলমলে রুপোলী মৎস্যকুমারী লেজ।

একদিন পাড়ী জমালো ডাঙার সেই রাজকুমারের রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিন্তু তার অপরুপ নিস্পাপ চোখের চাউনী দেখে রাজকুমারের মনে দয়ার উদ্রেক হলেও সে তার বাগদত্তা মনুষ্য রাজকুমারীর প্রেমে যে মগন সে বুঝতে আর বাকী রইলোনা মৎস্যকন্যার।

গভীর রাতে চুপি চুপি ফিরে গেলো সে সমুদ্র তীরে। ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের জলে। লেজবিহীন মৎস্যকন্যা প্রতিগ্গাবদ্ধ সমুদ্ররাজের কাছে। মনুষ্য পদযুগল গ্রহন করবার পরে তার আর সাগরের দেশে ফিরে যাবার অনুমতি নেই। মৎস্যকন্যার দেহটা ধীরে ধীরে মিশে গেলো সমুদ্রের ফেনায় ফেনায়।

আজো মনটা ভীষন খারাপ হয়ে যায় যখন ভাবি সেই মৎস্যকন্যা- জলপরীটার কথা।যার অবুঝ ভালোবাসার কোনো স্থান হয়নি রাজকুমারের মনে।

তবে ছেলেবেলা থেকেই আমার হৃদয়ের কোনো একটা কোনে ছোট্ট হলেও খুব পাকাপোক্ত একটা আসন করে নিয়েছে সে। আজো যখনি বাচচাদের কোনো রুপকথার বইএ মৎস্যকন্যার ছবি দেখি বা দেখি দোকানে সাজানো কোনো মারমেইড পুতুল সাথে সাথেই আমার হৃদয়পটে সেই মৎস্যকন্যাই উঁকি দিয়ে যায়।
আমার অতি প্রিয় সেই মৎস্যকন্যাকে নিয়ে তাই বানালাম ছোট্ট একটা সমুদ্র আর তাতে সাজিয়ে দিলাম ছোট্ট এক মৎস্য কন্যা।

একটা খালি গোল মধুর বোতলের মুখটার ভেতরের দিকটায় মারমেইড কি-রিংটার উপরের অংশটা গ্লু ট্যাগ দিয়ে আটকে দিয়েছি। তারপর বোতলে পানি ঢেলে দিলাম আর তাতে ছেড়ে দিলাম মনিমুক্তা চূণীপান্না। এইবার বোতলের মুখটা যেন বোঝা না যায় তাই তাতে উপরের দিকটায় আটকে দিয়েছি লাল নীল রঙিন কাগজের ছোট ছোট বলগুলো, আইকা দিয়ে।

এখন আমার ছোট্ট জলপরীটা আমার সাথেই থাকবে সারাটাক্ষন।:):):)
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১৩
৬২টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×