somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই উপহার ~~~~~~~~~ ভালোবাসায় মুড়িয়ে:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসে গেছে বইমেলা। বাঙ্গালীর প্রাণের মেলা বলতে আমি বইমেলাকেই বুঝি। বই পড়তে উপহার দিতে কে কেমন পছন্দ করে জানিনা। তবে প্রত্যেক ব্লগার ভাইয়া আপুনিদের যে বই ই সেরা উপহার ( উপহার হিসাবে পেতে ও উপহার হিসাবে দিতেও) এতে আমার কোনো সন্দেহ নেই।:)

তাই ভাবলাম কোনো ভাইয়া যদি ভাবী/ প্রেমিকা/ বন্ধুকে বা কোনো আপুনি যদি দুলাভাই/ প্রেমিক/বন্ধু বা সবাই তাদের বাবা মা , ভাই বোনকে বই মেলা হতে বই উপহার দিতে চান আর তা যদি হয় একটু সুন্দর করে মুড়িয়ে , বেঁধেছেদে, তাহলে তার মত অতুলনীয় উপহার হয়তো আর কিছুই হওয়া সম্ভব না।
তাই আমি মাতবরী করতে আসলাম।:P সবাইকে ( যারা জানে বা জানেনা সবাইকে:P) একটু শিখিয়ে দিতে কি করে দিতে পারেন বই উপহার..........:)

লাগবে র‌্যাপিং পেপার, সেলোটেপ, কাঁচি, রঙিন ফিতে, ফেল্টপেন, জিগজ্যাগ সিজার,চার্ট পেপার আর অবশ্যই বই।:)

র‌্যাপিং পেপারটাতে কিছু অংশে এইভাবে ভাঁজ দিয়ে টেপ আটকে দেই। যতগুলো ইচ্ছে ভাঁজ দেওয়া যেতে পারে।

একসাইডে ডিজাইনটা রেখে বইটাকে সাধারন ভাবেই মুড়িয়ে নিয়ে টেপ আটকাই।

দু সাইড ভেতরে মুড়িয়ে তিনকোনা অংশদুটোকে টেপ দিয়ে আটকে দেই।

এবার পেপারের সাথে মিলিয়ে রিবন চারিদিক দিয়ে টেনে এনে একটা বো বানাই মাঝে।

ব্যাস রেডি হয়ে গেলো উপহার, ভালোবাসায় মুড়িয়ে দেওয়া বই । চাইলে চার্ট পেপার কেটে ছোটো কোনো গিফট-কার্ড নিজ হাতে বানিয়ে জুড়ে দেওয়া যেতে পারে এইভাবে। :)


আর কারো যদি বই এর সাথে টইও ( শো পিস বা অন্য কিছু ) দিতে ইচ্ছে হয় সেটাও ভিন্ন আঙ্গিকে সাজিয়ে দেওয়া যেতে পারে।:)
এখানে নিয়েছি প্লাস্টিক রিবন, সেলোটেপ, কাঁচি, র‌্যাপিং পেপার হিসাবে নিয়েছি কিচেন ফয়েল:P আর টই মানে বই বাদে অন্য উপহার।

টিন ফয়েলটাকে দুভাঁজে ভালোভাবে ভাঁজ করে নিলাম।

এবার টইটা ফয়েল পেপারের এক অংশে একদিক বেশী আর একদিন কম রেখে মোড়াতে হবে। খুব সাবধানে নাহলে ফয়েল পেপার একটুতেই কুচকিয়ে যাবে।/:)

একসাইড এইভাবে মুড়িয়ে দেই।

আরেক সাইড এইভাবে।

উপরের দিকটা ফুলের মত করে দেওয়া যেতে পারে।

এইভাবে কাঁচিটার একসাইড থেকে টেনে টেনে ফিতেগুলো রোল বানাই

ফিতে গুলোর শেষপ্রান্তগুলো নীচদিক থেকে টেনে টেনে ছিড়ে দিলাম। ব্যাস, বই এর সাথে টই উপহার ও রেডি।:)

তবে একটু সাবধান টিন ফয়েল পেপার ব্যবহারে,/:) নইলে আমার মত অসাবধানতায় পেপারের সাইডের অংশে আঙ্গুল কেটে রক্তারক্তি ব্যাপার ঘটে উপহারের সাথে সেটাও রক্ত দিয়ে নাম লেখা উপহার হয়ে যাবে।:P

যাইহোক চলো সবাই প্রিয়জনকে দেই বই উপহার ........:)

ওহ বলতে ভুলে গেছি, সবাই সবার বাসার পিচ্চিবাবুদেরকে বইমেলা থেকে অন্তত দুটো করে বই উপহার দিতে যেনো না ভুল করে।:):):)
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:২১
১১১টি মন্তব্য ১০৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×