![]()
১।
ভালোবাসা তুমি কি?
তুমি কি ব্যথা?
নাকি দুঃখ?
নাকি তুমি কেবলি সুখ?
তুমি কি শুধু সুখানুভূতি?
নাকি দুঃখানুভুতি?
ভালোবাসা তুমি কি বেদনার নীল রং ?
নাকি শুধুই চোখের জল?
ভালোবাসা তুমি কি বেদনার বালুচর?
নাকি মিথ্যে খেলাঘর?
ভালোবাসা তুমি কি খুব পাষাণ?
নাকি খুব কোমল?
তুমি আশা নাকি শুধুই দুরাশা?
ভালোবাসা তুমি কি মিথ্যে ?
নাকি সত্য?
ভালোবাসা তুমি ভালবাসো?
নাকি মানুষ ঠকাও?
ভালোবাসা তুমি কি অন্ধ?
নাকি দৃষ্টিশক্তি আছে?
ভালোবাসা তুমি কি হৃদয় জোড়া লাগাও?
নাকি শুধুই হৃদয় পোড়াও?
তুমি কি মায়া নাকি শুধুই কায়া?
তুমি কি কথা দিয়ে কথা রাখো?
নাকি ভঙ্গও করো?
ভালোবাসা তুমি সত্যি করেই কি বলো ভালোবাসি?
২।
কোথায় নেই তুমি?
মনের গভীরতায় মিশে আছ
চোখের গহীনে আছ,
পুব আকাশে যখন চাঁদ উঠে
তখনও টের পাই তোমার উপস্থিতি ।
কোথায় নেই তুমি?
দীর্ঘশ্বাসে তুমি আছ
সুখময় স্মৃতিতে তুমি আছ,
দক্ষিণা বাতাসে-
তোমার দেয়া পারফিউমের ঘ্রান ভেসে আসে
কোথায় নেই তুমি?
অন্ধকার রাতের বিষাদে
স্বপ্নের মাঝেও তুমি আছ,
চোখের জলে তুমি আছ
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায়
তোমারি কারনে
কোথায় নেই তুমি বলতে পারো?
৩।
মায়াবতী বলেই কি আমাকে শুধু মিথ্যে মায়া করো?
নাকি ভালোবেসে সত্যিই কাছে টেনে নিতে চাও?
মিথ্যে করেই কি আলিঙ্গন করতে চাও?
নাকি সত্যি করেই বুকের গহীনে ধরে রাখতে চাও?
মিথ্যে করেই কি মায়াবতীর অধরে উষ্ণ ছোঁয়া একে দিতে চাও?
নাকি গভীর ভালোবাসা মিশিয়ে ভালবাসতে চাও?
কাম লালসা নিয়ে রাক্ষস হয়ে উঠতে চাও?
নাকি ভালোবাসার পরম যত্নে আদরে আদরে ভরিয়ে দিতে চাও ?
মিথ্যে করেই কি পথ চলবে?
নাকি সত্যিকার সঙ্গী হয়েই পাশে পাশে হাঁটবে?
যদি ভালবাসো সত্যিকার ; তবে এসো
মায়াবতীর হাত দুটি ধরো পরম মমতায়
পরম ভালবাসায়,
মিছে অভিনয় নয়
মিছে ভালোবাসা নয়
সত্যিকার ভালোবাসো আমায়
ভালবাসো......।
৪।
আমি কিন্তু আছি তোমারি মাঝামাঝি
ঠিক যেমনি ছিলাম তোমারি কাছাকাছি,
দূরে ঠেলে দিয়েছ বলে ভাবছ তোমায় যাব ভুলে?
আমার ভালোবাসা তবে দেব কি জলাঞ্জলে?
নাগো এভাবে যে পারিনা ভাবতে
মন যে শুধু তোমায় ভেবে পারে শুধু কাঁদতে।
কিভাবে পারো তুমি এতো পাষাণ হয়ে থাকতে?
তুমি ছাড়া আমি যে পারিনা কোন কিছু ভাবতে,
কেউ জানেনা আমি জানি তোমার কি কষ্ট
ভাবছ বুঝি আমায় জড়ালে জীবন হবে নষ্ট?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


