somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইন্দ্রনীলা
পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়

প্রস্থানের পরে

১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিতি,
আমি চলে যাচ্ছি...
তোর থেকে অনেক দূরে...
নাহ, না ফেরার দেশে নয়, শুধুই বহু দূরে......
যেখান থেকে চাইলেই হয়ত ফেরা যায় কিন্তু আমি আর ফিরবো না।

এ আমার কোনো অভিমান নয়...
নয় কোনো ক্ষোভ, ক্রোধ বা দুঃখও...
এ শুধু চলে যাওয়া, তোর থেকে বহুদূরে....
এ শুধু প্রস্থানের পরে আমার ফিরে যাওয়া আমার বর্তমানে।

মিতি,
বহুদিন খুঁজেছি তোকে...
পথে, মাঠে, ময়দানে, রেস্তোরা বা শপিং মলে.....
কোথাও তোর ছায়াটাও মিলাতে পারিনি আমি.....
আচ্ছা নিজেকে কি করে এমন আচ্ছাদনে ঢেকে রাখতে পারলি তুই!
এ আমার এক বিশাল বিস্ময়!

অবশ্য তুই নিজেই এক বিস্ময়!
সেই ২০ বছর আগের তুই এক বিস্ময় হয়ে হঠাৎ এলি!
আবার একই বিস্ময় নিয়ে হারিয়েও গেলি!
যেন এক ভোজবাজী কিংবা অলীক মায়া!
ভাবতে আমার সব তালগোল পেঁকে যায়!

মিতি,
তুই চলে যাবার পর আমি নিঃস্ব হয়ে গেছিলাম...
আমার দিন, রাত্রী, সকাল দুপুর সবই একাকার হয়ে গিয়েছিলো...
আমি কাউকে বলতাম না সেসব কথা...
লুকিয়ে রাখতাম, নিজের ভেতরে।
মনে মনে সারাক্ষন তোরই সাথে চলতো আমার অবিরাম আলাপন।

একটা সময় জীবনের বাঁক বদল হলো...
তোকে পাবার আশা হারিয়ে গেলো...
কিন্তু তোকে খুঁজে পাবার আশা আমি কখনই ছাড়িনি।
আমি জানতাম, এই গ্রহে উপগ্রহে অন্তরীক্ষে তোকে আমি খুঁজে পাবোই।
আমার ভালোবাসার টানে তোকে আসতেই হবে ঠিক একদিন।


এতগুলো দিন পর, হঠাৎ দেখা তোর সাথে!
মাঝে কতগুলো দিন মাস বছর গেছে বলতো?
এত দিনের পরিবর্তনটাও ঠিক কম নয়,
তবুও এক নিমিষেই চিনে নিলাম তোকে।
শুকনো ছিপছিপে সেই আদল বদলে আজ এ এক অন্য তুই।
কথায় বার্তায় মননে মানসিকতায় পরিপক্ক পেশাদারিত্বের ছাপ।
চমকালাম থমকালামও!
এই কি সেই তুই!
হ্যাঁ এই সেই তুইই,
শুধু এতগুলো বছরের ফাঁকে হয়ে উঠেছিস আমার যোজন অচেনা একজন!
তবুও তোকে চিনবোনা? তাই কি হয়? তাই কি হতে পারে?

আমি ভুলে গেলাম আমার অবস্থান পারিপার্শ্বিকতা উচিৎ এবং অনুচিৎ,
আমি তখন ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে শুধু তোকেই জানি।
আমাকে সামনে দেখে খুব অবাক হয়েছিলি তাইনা?
হা হা হা দেখ আমার ভালোবাসা কতটাই খাঁটি ছিলো
আমি আর কিছুই ভাবিনি শুধুই তোকে ছাড়া।
অথচ হিসেবী তুই ঠিকই মাপজোকের খেলায় লেগে গেলি।

এই কি তুই!
যেই তুই এর উপর আমি ছাড়া আর কারো
চোখ তুলে চাইবার অধিকার ছিলোনা?
যেই তুই এর সকাল সন্ধা দিন রাত্রীর জুড়ে শুধু ছিলো একটাই নাম
আমার নাম।
সেই তুই এর চোখ তখন ভীষন যোগ বিয়োগ গুন ভাগে মত্ত।
আমি সামলালাম।
নিজেকে সামলালাম বড় কষ্টে।
বললাম, আমাকে ভুলে গেছিস নিশ্চয়!
তুই হেসে বললি তোমাকে ভুলতে পারি!
তাই কি হয়!

আমার বুকের উপর পাথর সরে গেলো।
হিমাচল ভেঙ্গে তখন বরফ শীতল স্রোতধারা।
এতদিনের বুকের ভেতরে জমা তীব্র শূন্যতা,
ভরে গেলো এক মুঠো বিশুদ্ধ বাতাসে।
মিতি আমাকে ভুলে যায়নি,
মিতি কি আমাকে ভুলতে পারে?
আমাকে ভুলে যাওয়া তো তার নিজেকেই ভুলে যাওয়া।
আহ আবার আমি শান্ত হবো।
আবার আমি পরিপূর্ণ হবো।
আমার মিতি আছে।
আমার আর কিছুই লাগবে না।

কিন্তু হায়- মানুষ ভাবে এক হয় আরেক
তারপর ???

(চলবে মিতি উপাখ্যান)

ছবি-https://artsandculture.google.com/asset/head-of-leda-leonardo-da-vinci/SwGU4hBCeg4FKw
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:২৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×