somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিতি তোর স্বর্নপিঞ্জরে এক বন্দি পাখির গান...

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিতি,
তোকে ভালোবেসেই আমি শিখেছিলাম ভালোবাসার মানে,
ভালোবাসার নিখাঁদ কোমল রূপ তুইই আমাকে শিখিয়েছিলি,
তোর কারনেই আমি শিখেছিলাম সখী ভালোবাসা কারে কয়!

মিতি,
ভালোবাসা এক ঘোর,
ভালোবাসার প্রতিশব্দ "ঘোর" হওয়া উচিৎ ছিলো তাই নারে?
উফফ, সেই ঘোর আর বিভোরের দোলাচলে আজও বন্দি রইলাম আমি।

মিতি,
তুই হিসেবী!
তুই নিষ্ঠুর!
তুই হৃদয়হীনা!
তুই ভাঙ্গচুর!
তবুও তোর উপরে আমার একটুও রাগ নেই,
তোর জায়গায় অন্য কেউ হলে আমি তাকে ছিড়ে খুঁড়ে ভস্ম করে ফেলতাম।
কিন্তু তোর কাছে আসলে আমি শিশু হয়ে যাই।
এক শান্ত শিষ্ট অতি বাধ্য অবোধ অবুঝ শিশু।
আমার রাগ ক্ষোভ হিংস্রতা সব গলে হয় জল।

মিতি,
তুই আমার বুকের এক সমুদ্র শূন্যতা।
শুন্য করে দিয়ে চলে গেছিস বহুদূরে।
সেই অপূরণীয় ক্ষতি আর পূরণ হবে না।

মিতি,
তুই আমার হৃদয়ের একমাত্র ভালোবাসা।
তুই আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি।
আমি তোর উপর রাগ করতে পারি না।
তোর উপর আমার কোনো অভিমানও নেই।
কারণ, দ্বিধাহীনভাবে আমি জানি,
কে আমাকে এই পৃথিবীতে তার সবটুকু উজাড় করে ভালোবেসেছিলো।
আজও বাসছে, কার হৃদয়ের মনিকোঠায় আজও স্বেচ্ছাবন্দি আমি।
এই সোনার পিঞ্জর কেটে উড়ে যাওয়া যায় না।
এই বন্দিত্ব থেকে মুক্তিও চাইনা আমি আর।
এ দুঃসাধ্য, এ সুকঠিন.....
তোর হৃদয়ের জেইলখানার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আমি।

মিতি,
বহুদিন দূরে ছিলি তুই,
তোর জন্য আমার অনেক জমানো কথা ছিলো।
অনেক বেদনা বলার ছিলো।
তোর সেই আকস্মিক অন্তর্ধান এবং আকস্মিক প্রত্যাবর্তন,
দুইই আমার জন্য একই রকম বাঁধভাঙ্গা বেদনা এবং আনন্দের বাণ।

মিতি,
আজ আমার আর চাইবার কিছু নেই,
শুধু তোকে না দেখার কষ্টটাই কুরে কুরে খেয়েছে আমাকে।
আচ্ছা তুই নাই বা এলি আমার জীবনে
তাই বলে এমনি ভাবে হারিয়ে যেতে হয়!
তোকে আমি দেখবোনা,
মিতি বলে ডাকবোনা,
ভালোবাসি বলতে পারবোনা,
তুই কেমন আছিস জানবোনা,
এই কি হয় বল?
অনেক তো পেলাম জীবনে,
শুধু একটাই না পাওয়া সব পাওয়াকে ম্লান করে দিলো।

মিতি,
আজ শুধু একটা কথাই বলবো,
তুই আমাকে বড় ভুল বুঝেছিলি,
আমার ভালোবাসাকে তুই খাঁটি ভাবিসনি সেদিন।
আজ তোর চোখে জল, তুই সেই ভুলগুলো শুধরে নিতে চাস।
কিন্তু সব ভুল শোধরানো যায় না,
তুই আজ অবুঝ,
তুমি মানতেই চাসনা আমাদের যে দিন ভেসে গেছে,
সেই দিনগুলোতে ফিরে যাবার কোনো তরী নেই আজ।
তোর বুক ভাঙ্গা কান্না আমাকে কষ্ট দেয়।
আমি যত দুঃখ পাই, কষ্ট পাই-
আমি তোর কষ্ট কিছুতেই সইতে পারি না।

মিতি,
এতগুলো দিন পরে আমার অন্তত একটা শান্তি হয়েছে,
তুই আমাকে এখন আমার চাইতেই বেশি বিশ্বাস করতে পারিস।
তোর পাগলামী তোর উতলতা, তোর নিস্ফল আক্রোশ, তোর দুঃখ,
সবই তোর অনুশোচনার বহিঃপ্রকাশ।
আমার ইচ্ছে করে আমার বুক দিয়ে শুষে নেই তোর সব কষ্ট,
কিন্তু দিন দিন তুই দানবী হয়ে উঠছিস।


মিতি,
আবারও বলছি, সব ভুল শোধরানো যায় নারে।
ঠিক যেই ভুলে তোর স্বর্ণপিঞ্জরে বন্দি রইলাম আমি
ঠিক একই ভুলে তোর অনুশোচনায় বন্দি থাকবি তুই।
না এ আমার অভিশাপ নয়।
এ আমার দায়িত্ব।
আজ থেকে ২০ বছর আগে যে পথ ছিলো সুগম ও সরল,
সেই সরলরেখা আজ বক্ররেখায় পরিনত।
সব কিছু আর সহজসাধ্য নয় ঠিক সেই আগের মত।


মিতি,
নিজের যা ক্ষতি হলো মেনে নিয়েছি আমি।
তোর কোনো ক্ষতি আমি মানতে রাজী নই।
তোর সাজানো সংসার, তোর পারিপার্শ্বিকতা,
তোর আনন্দ উচ্ছলতা কোথাও এক রতি, এক চুল বৈষম্য,
এ আমার সইবে না ......
তাই চলে যাচ্ছি আমি, তোর থেকে বহুদূর,
আজকের এই উতলা রাধিকা তোকে ভোলা হবে না আমার,
কিন্তু তুই ভুলে যাস আমাকে।
তোর সোনার রাজ্যপাটে রাণী হয়ে থাক তুই,
ঠিক যেমন ছিলি আমাকে ছাড়া এতদিন.....

ছবি- হেড অব লেডা - লিওনার্দো দ্যা ভিঞ্চি
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:০২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×