বাংলাদেশে প্রথমবারের মতন রেস্টুরেন্ট এ বিদেশী জিম্মি করার মতন ঘটনা ঘটে , পহেলা জুলাই , ২০১৬ শুক্রবারে । প্রায় ১২ ঘণ্টা চলে এই ভয়ংকর অবস্থা । প্রথমদিকে সরকার অবাক করা ভাবে পুলিশকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চায় । কিন্তু পুলিশ পেরে উঠে না এবং দুইজন পুলিশ দুঃখজনকভাবে মারাও যায় । পরে RAB এবং SWAT এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে । কিন্তু তা ঐ পরিস্থিতিতে পর্যাপ্ত ছিল না ।
জিম্মি উদ্ধারে শনিবার সকাল সাড়ে সাতটার পরপর সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র্যাব, বিজিবির সমন্বয়ে অভিযান শুরু হয়৷ অভিযানের সময় সেখানে সেনাবাহিনীর প্রধান, নৌ-বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন ।
অভিজানের নেতৃত্বে ছিল আর্মি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন । সরকারের নির্দেশে আর্মি প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে সিলেটে রাখা হয় । কয়েকবার সরকারকে ঢাকায় এদের রাখার পরামর্শ দেওয়া হলেও , সরকার সিলেটে রাখার ব্যাপারে অনড় থাকে । মাত্র ১-২ ঘণ্টায় অপারেশন চালানোর মতন সক্ষমতা আছে এদের । কিন্তু সিলেট থেকে C130 প্লেনে করে ঢাকায় আসতে অতিরিক্ত সময় প্রয়োজন ।
তাই অভিজান শুরু করার পূর্বে খুনিরা অতিরিক্ত সময় পেয়ে যায় । এছাড়া , সরকারের ডিসিশন মেকিং এর জন্য অপারেশন শুরু করতে এমনেও দেরী হয়ে যায় ।
যেভাবে অপারেশনটি শুরু হয় >
১। ডিসিশন কৌশলগত পর্যায়ে প্রক্রিয়া তৈরী হয় .
২। বিমান ক্রু এবং পাইলটদের প্রস্তুত করা হয় ,
৩। স্থল ক্রু এবং ফ্লাইট চেক প্রস্তুত করা হয় .
৪। সিলেট ফ্লাইট সময় .
৫। কমান্ডো এর প্রস্তুতি সময় ,
সিলেট বিমানবন্দর থেকে কমান্ডোদের ভ্রমণের সময় ।
৬। 4:30 টায় ঢাকা এয়ারপোর্টে C130 প্লেনে করে কমান্ডোদের পৌঁছান
৭। কমান্ডোদের বিমানবন্দর থেকে স্পট এ পৌঁছান ,
৮। সাইট দেখা এবং পর্যবেক্ষণ ,
৯। র্যাব ও পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী থেকে ব্রিফিং নেওয়া ,
১০। কমান্ডো অভিজান এর পরিকল্পনা এবং
অবশেষে অপারেশন শুরু হয় ।
এবং অপারেশন সফল । CNN এর মতেও এটি অন্যতম দ্রুত এবং সফল সন্ত্রাসবাদ মোকাবেলায় কমান্ডো অভিজান ।
মস্কোর সিজ , বেসলান স্কুল সিজ , পেশোয়ার স্কুল এ জিম্মি , এসব জায়গায় দেখা গেছে ১০০শর মতন মানুষ মারা গেছে । এই দেশগুলোতে এরকম অহরহ ঘটনা ঘটেছে । কিন্তু এরপরেও এরা অনেক ক্ষেত্রে অসফল । কিছু কিছু ক্ষেত্রে পুরাই অসফল হয় ।
কিন্তু বাংলাদেশে এটি প্রথমবার এবং আর্মি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এতে সফল ।
অপারেশন শুরুর পর ,
নতুন করে কোন জিম্মি মারা যায় নায় ,
কোন কোমান্ডের মৃত্যু হয় নায় ,
কোন বিস্ফোরক দ্রব্য অথবা বোমার বিস্ফোরণ হয় নায় ,
মাত্র ১২ মিনিট লেগেছে ।
মাত্র ১২ মিনিটে অপারেশন থান্ডারবোল্ট(operation thunderbolt) আর্মি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এর নেতৃত্বে সফল ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


