somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল এর ট্যাবলেট: নেক্সাস ৭ - সাধ্যের নাগালে একটি পাওয়ারফুল এন্ড্রয়েড ট্যাবলেট

২৯ শে জুন, ২০১২ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল, গুগল নাকি অ্যাপল আইপ্যাড ও অ্যামাজন কিন্ডল এর সাথে টক্কর দিতে নিজেই ট্যাবলেট বানাবে। এবছরের গুগলের আই/ও মিটিং এ সেই গুজবটাই বাস্তবে প্রমানিত হল। গুগলের ট্যাবলেট এর নামঃ নেক্সাস ৭, কারন এর ডিসপ্লে যে ৭ ইঞ্চি। আর গুগলের জন্য এই ট্যাবলেট এর হার্ডওয়ার বানিয়েছে তাইওয়ান এর ইলেক্ট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসুস।



তবে এন্ড্রয়েড ট্যাবলেট তো বাজারে অনেক আছে, এটা নিয়ে এত হই চই কেন? কারন হল এটার দাম। এই ট্যাবলেটটার দাম হবে মাত্র ২০০ ইউ এস ডলার, অর্থাৎ ১৬ হাজার টাকা! অনেকেই হয়ত জানেন এই দামেই অ্যামাজন কিন্ডল ফায়ার নামের এন্ড্রয়েড ট্যাবলেট অলরেডি বাজারে আছে। তবে সেটার হার্ডওয়ার এটার তুলনায় নিতান্তই খেলনার মত! নিচে পরতে থাকুন, তাহলেই টের পাবেন কেন এই কথা বললাম।


এক নজরে কিছু দুর্দান্ত ফিচারঃ

এন্ড্রয়েড ৪.১ জেলী বীন



এন্ড্রয়েড এর নতুন ভার্সন, এন্ড্রয়েড ৪.১ জেলী বীন থাকবে এটায়। এটাই পৃথিবীর প্রথম ডিভাইস যেটায় গুগলের লেটেস্ট ওএস সবার আগে চালাতে পারবেন! আমি নিজে আমার ফোনে এন্ড্রয়েড ৪.০ আইস ক্রিম স্যান্ডউইচ চালাই, যেটা পারফর্মেন্স, ইন্টারফেস এর দিক দিয়ে অলরেডি অনেক অনেক এগিয়ে গেছে আগের এন্ড্রয়েড গুলোর থেকে। গুগল একটি প্রজেক্ট হাতে নিয়েছে জার নাম প্রজেক্ট বাটার, কারন গুগলের দাবি এর মাধ্যমে তাদের লেটেস্ট এই ওএস এর ইন্টারফেস চলবে মাখনের মত স্মুথ, আর তাই এই নাম :P তাই ৪.১ যে আরো ফাস্ট হবে এতে কোনই সন্দেহ নাই!

কোয়াড কোর প্রসেসর



এতদিন আমরা দেখেছি শুধু পিসি তেই কোয়াড কোর প্রসেসর থাকে, কিন্তু এই ট্যাবলেট এও তাই আছে! ১.৩ গীগাহার্জ এনভিডিয়া টেগরা প্রসেসর পাবেন তাও এত কম দামে! আর হ্যাঁ, এটাই বিশ্বের প্রথম ৭ইঞ্চি কোয়াড কোর ট্যাবলেট। এর আগেও কিছু কোয়াড কোর ট্যাবলেট বাজারে এসেছে কিন্তু সেসবের দাম ২০০ ডলার এর চেয়ে ঢের বেশি।

১২ কোর গ্রাফিক্স কার্ড



জি জনাব, ঠিকই পড়েছেন। এটায় গেমিং এর জন্য ১২ কোর বিশিষ্ট এনভিডিয়া জিপিইউ আছে। তাই এতে আপনি ফুল থ্রিডি গেমিং এর স্বাদ পাবেন। আর এন্ড্রয়েড মার্কেট ছাড়াও টেগরা জোন নামে একটি স্পেশাল অ্যাপ স্টোর আছে, যেখানে শুধু টেগরা প্রসেসর যুক্ত ডিভাইস এ যেসব গেইম চলে তাই পাওয়া যায়।

৭ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে



৭ইঞ্চি স্ক্রিনে পাবেন 1280 x 800 পিক্সেল এর রেজোলিউশান। প্রতি ইঞ্চিতে ২১৬ পিক্সেল থাকায় ঝকঝকে ও ক্লিয়ার ছবির নিশ্চয়তা পাবেন। আর এটার ডিসপ্লে স্ক্রিনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, যা অনেক শক্ত ও মজবুত এবং স্ক্র্যাচ প্রুফ।

আরো অনেক ফিচারঃ



যে ফিচারগুলো ইম্পরট্যান্ট লেগেছেঃ

৮ অথবা ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
১জিবি র‍্যাম
ফ্রন্ট ক্যামেরা
ওয়াই-ফাই + ব্লু-টুথ
১০ ঘণ্টার ব্যাটারি টাইম
মাইক্রো ইউএসবি
ওজন মাত্র ৩৪০ গ্রাম

যা আরও ভাল হতে পারত
পার্সোনালি আমার যা ভাল লাগেনি তা হল এটায় এক্সটারনাল স্টোরেজ এর জন্য এসডি কার্ড লাগানোর বাবস্থা নেই। পিছনেও ক্যামেরা নেই। তারপর সিম ইউস করে নেট চালানোও যাবে না। শুধু ওয়াই-ফাই এর উপরেই নির্ভর করতে হবে।


তবে যাই হক, এরকম কিছু ছোটখাটো দোষ বাদে আমার কাছে ট্যাবলেট টা দারুন লেগেছে। এত পাওয়ারফুল হার্ডওয়ার এত কম দামে, যা কিনা প্রায় অবিশ্বাস্য! সবচেয়ে কমদামি এন্ড্রয়েড ট্যাবলেট হিসেবে পরিচিত কিন্ডল ফায়ারে মাত্র ১গিগা হার্জ এর প্রসেসর আছে এবং ওটার ইন্টারফেস এই অনেক ল্যাগ হয়। গেমিং তো বাদ ই দিলাম। আর প্রিমিয়াম ট্যাবলেট এর মধ্যে আছে আইপ্যাড, ওটার সাথে তুলনায় যাবোনা কারন ওই জিনসটার দাম এর তিন গুন। তবে বেঞ্চমার্ক এ কিন্তু নেক্সাস ৭ প্রায় কাছাকাছি আইপ্যাড এর। দুইটা যদিও দুই মার্কেট এর জন্য বানানো। আর প্রিমিয়াম এন্ড্রয়েড ট্যাবলেট যেমন স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব, ওগুলোর দামও আকাশ ছোঁওয়া। তাই আপাতত এই দামে, পারফর্মেন্স বিচারে এটা এক অদ্বিতীয় ট্যাবলেট। পশ্চিমা দেশগুলোয় অলরেডি প্রি অর্ডার নেওয়া হচ্ছে। জুলাই এর শেষে এর দিকে ডেলিভারি শুরু হবে।

পুনশ্চঃ বহুদিন যাবত আমার ৬০০ মেগা হার্জ এর স্লো এন্ড্রয়েড ফোন চালাতে চালাতে আমি ক্লান্ত। কোন হেভি গেম, অ্যাপ চলেই না :( আর তাই সবসময়ই একটা ট্যাবলেট এর শখ ছিল। কিন্তু উচ্চ মুল্লের কারনে এতদিন ভুলেও কেনার কথা ভাবিনি। তবে এবার বোধহয় কিনেই ফেলব একটা ;)
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ রাত ৮:৫৪
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×