খবরঃ মঙ্গলবার বিকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে বলরুমে বিএনপি’র সংবাদ সম্মেলনের এক পর্যায়ে খালেদা বলেন “ফেব্রুয়ারি মাস চলছে। ২০০৯ সালের এই মাসের ২৫ তারিখে পিলখানায় ৫৭ জন চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা নিহত হন। সেই শোকবহ দিনে ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটে উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ নাচ-গানের অনুষ্ঠানের আয়োজনের কথা আমরা শুনেছি। বেদনা বিধূর এই দিনটিতে কোনো অনাড়ম্বর অনুষ্ঠান না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তার বক্তব্যের পর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, আগের এশিয়া কাপগুলোতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। আয়োজক হিসেবে এই এশিয়া কাপেও উদ্বোধনী অনুষ্ঠানের কোনো পরিকল্পনা বিসিবির কখনই ছিল না।
আমার কথাঃ যদিও তিনি না জেনে আহবান জানিয়েছেন তবুও তার এই আহবানের প্রতি পূর্ণ সমর্থন জানায়।
কিন্তু যিনি এই শোকাবহ দিনটির মর্ম বুঝেন বলে দাবী করেছেন, সেই তিনিই আবার কি করে মহান স্বাধীনতার স্থপতির হত্যার দিনে জাকজমকপূর্ণভাবে নিজের জন্মদিন পালন করতে পারেন!!!
এটা কি জাতির সহানুভূতি ও আবেগকে পুজি করে শহীদদের আত্মার সাথে রসিকতা করা নয়!!!?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


