somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য
জামায়াত-শিবিরকে পাকিস্তান ‘নূরানীচাপা ডট
ওয়ার্ডপ্রেস ডটকম’ নামে ব্লগ ও ওয়েবসাইট
তৈরি করে দিয়েছে। বর্তমানে এ সাইটের
মাধ্যমে সরকার বিরোধী প্রচার
চালিয়ে যাচ্ছে জামায়াত-শিবির।
বিটিআরসি নূরানী চাপা ব্লগ ও ওয়েবসাইট বন্ধ
করে দিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার
মধ্যে তারা আবার এটি সচল করে ফেলে। এখন
পর্যন্ত এ সাইট দিয়ে জামায়াত-শিবির তাদের
কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।
কর্মী পর্যায়ে সাংগঠনিক নির্দেশসহ মুক্তিযুদ্ধ
বিরোধী প্রচারে লিপ্ত রয়েছে।
জামায়াত-শিবিরের মিত্র দেশগুলোর
সহযোগিতায় কয়েক হাজার ব্লগ ও ওয়েবসাইট
খুলে দেশের মধ্যে সাম্প্রদায়িক
দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছে।
পাকিস্তানের পাশাপাশি তুর্কী ইন্দোনেশিয়ার
সাইবার আর্মিরা সহযোগিতা দিচ্ছে।এসব ব্লগ
ও ওয়েবসাইটে তারা হাজার হাজার পোস্ট
দিচ্ছে। প্রতিটি পোস্টে সাম্প্রদায়িক
সম্প্রীতি বিনষ্ট করার বক্তব্য তুলে ধরা হচ্ছে।
জামায়াত-শিবির বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক
পেজ, টুইটার ও ব্লগে ঘোষণা দিয়েছে, তাদের
কার্যক্রমে সরকার বিন্দু পরিমাণ
ঘাটতি ফেলতে পারেনি। শুধু তাদের কয়েক
নেতাকর্মীকে জেল হাজতে নিয়েছে মাত্র।
বাকি সব কিছুই ঠিকঠাক মতো চলছে। সংগঠনের
‘চেন অব কমান্ড’ আগের তুলনায় এখন আরও দৃঢ়
হয়েছে। আগে তাদের আইটি বিভাগ এত
শক্তিশালী ছিল না। বর্তমানে সরকার যেহেতু
মাঠে আন্দোলন করতে দিচ্ছে না-তাই তথ্য
প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের
ভাষা চারদিকে ছড়িয়ে দেয়া হচ্ছে।
তথ্য প্রযুক্তিবিদরা বলেন, বর্তমানে জামায়াত-
শিবির ইন্টারনেটে দেশ বিরোধী অপপ্রচার
আরও জোরদার করেছে। নতুন নতুন ওয়েবসাইট
খুলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে ভয়াবহ
মিথ্যাচার করে যাচ্ছে। ভুয়া ব্লগ খুলেও
একইভাবে দেশ বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে।
বিটিআরসি জামায়াতী অনেক ওয়েবসাইট ও ব্লগ
বন্ধ করলেও তারা থেমে নেই। দেশ-বিদেশ
থেকে তারা প্রতিনিয়ত ভুয়া ওয়েবসাইট, ব্লগ,
ফেসবুকে-টুইটারে ভুয়া আইডি খুলে ক্রমাগত
সরকার ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ধরনের
বক্তব্য পোস্ট করছে। ওইসব মাধ্যমে বিভিন্ন
গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার বক্তব্য
দিচ্ছে। বর্তমানে কোণ্ঠাসা জামায়াত-শিবির
সুযোগ বুঝে নাশকতা চালাতে পারে বলে খবর
মিলেছে।
সূত্র জানিয়েছে, ওয়েবসাইটের ট্রাফিক-সংক্রান
্ত তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ‘এ্যালেক্সা’ ও
‘কোয়ান্টক্রাস্ট’ জামায়াতী কয়েক শ’
ভুয়া ওয়েবসাইটের সন্ধান পেয়েছে। এই
ওয়েবসাইটগুলো বেশিরভাগই বিদেশ
থেকে পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্য, তুরস্ক,
পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে এসব
ওয়েবসাইটে থেকে অপপ্রচারের বক্তব্য প্রচার
করা হচ্ছে। ওইসব দেশ থেকে ফেসবুক-
টুইটারে ভুয়া আইডি খুলে তাদের কাজ
চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, ইন্টারনেটে ক্রেডিট কার্ডের
মাধ্যমে দেশের বাইরে থেকে শর্টকোড ব্যবহার
করে জামায়াত অপপ্রচারের এসএমএস
যাচ্ছে দেশের লাখ লাখ মোবাইল গ্রাহকের
কাছে। বিটিআরসি গত দুইদিন ধরে অনুসন্ধান
চালিয়ে কারণ খুঁজে পাচ্ছে না। বিটিআরসি এ
ধরনের এসএমএস বন্ধ করার জন্য দেশী-
বিদেশী কয়েকটি কোম্পানির
সহযোগিতা নিচ্ছে। একই সঙ্গে সর্বক্ষণিক
কল ও এসএমএস মনিটর করে যাচ্ছে।
অপপ্রচারের এসএমএস দিয়ে দেশের
মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ
করতে বিটিআরসি দিনরাত কাজ করে গেলেও
এখন পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
জামায়াতের ওয়েবসাইট ও ব্লগগুলোর ওপর
বিটিআরসি নজরদারি বাড়িয়েছে।
সংকলিত - ফিরোজ মান্না
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×