somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা মুরগী আর কিছু সাধারন অনুভূতি

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার প্রান ভয়ে ছুটে চলা মুরগীকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ মায়া লাগল । তারপর থেকে তিনি মুরগী খাওয়া ছেড়ে দিলেন । মুরগী কাটা দেখতে যতই খারাপ লাগুক , আমরা কেউই রবী ঠাকুর না বলেই হয়ত মুরগী খাওয়া আমদের এতো প্রিয় ।
আমি ব্যক্তিগত ভাবে মুরগী কাটার সময় চোখ বন্ধ করে রাখি । খাওয়ার সময় এতো কিছু মনে থাকে না ।

বাবা চারটা মুরগী আনলেন । মা এর আগের বার যখন মুরগী আনা হয়েছিল তখন একটা মুরগী রাখতে চেয়েছিলেন । বাবার মর্জিতে তা আর রাখা হয় নি । এবার আমার ছোট বোনের খেলার সাথী হিসাবে একটা মুরগী রাখা হল । ফ্লাট বাসায় মুরগী রাখা কঠিন ব্যাপার । চারটা মুরগী থেকে একটা মুরগীর পালকগুলো কিছুটা ঈগল পাখির মতো , মা সেটা রেখে দিলেন ।

মুরগী রাখার পর আমার ছোট বোন প্রথম প্রথম ভয় পেতে শুরু করল । দূর থেকে আঙ্গুল উঠিয়ে বলল , মুজ্ঞী , মুজ্ঞী ... আমি কখনবা ভয় কাটাতে কাছে নিয়ে গেলাম । দৈত্য দেখে ভয় পেয়েছে এমন ভঙ্গিতে আমাকে ধরে রাখল ।

মুরগীটা কখনো বারান্দায় , কখনো ডাইনিং রুমের রেকের পাশে বেধে রাখা হল । এই মুরগীর স্বভাব দেখে অবাক হলাম । অতি ভদ্র মুরগী । একে বেধে রাখার প্রয়োজন মনে করলাম না । দার্শনিক টাইপের মুরগী । গম্ভীরভাবে সে পায়চারী করে । কোন ডাকাডাকি করে না । বুঝাতে চায় সে ভালো বংশের মুরগী । তাকে জীবত রাখা হয়েছে এতেই সে আমাদের প্রতি কৃতজ্ঞ ।

মুরগীর কৃতজ্ঞতা প্রকাশের ধরনে আমি অবাক হলাম । কিছুদিন পর সে আমাকে দেখলেই ডিম পারবে , ডিম পারবে এমন একটা ভঙ্গি করে । ভাবটা এমন যে সে বুঝাতে চেষ্টা করে – ‘পাভেল ভাই , আমি চেষ্টায় আছি । আমার জন্য দোয়া করবেন । আর কয়েকদিন চেষ্টা করলে ডিম পাড়তে পারব’ ।

রাতে আমি ঘুমাই না । এটা পুরানো বদ অভ্যাস । খাওয়া দাওয়া করি রাত তিনটার দিকে । তারপর টুকটাক গল্পের বই পড়ি । মুরগী আমার পাশে বসে থাকে । আমি যা খাই তা ছুঁড়ে ছুঁড়ে মারি আর সে কৃতজ্ঞতার সাথে খায় । খাওয়া দাওয়া বেশ বাছ বিচার করে চলে । দামি খাবারের প্রতি তার বেশি আকর্ষন । ভাতের চাল খায় না , পোলাও চাল খায় ।

এই মুরগী থেকে মুরগীও সম্পর্কে যা বুঝলাম যে , মুরগীরা নুডুলস খুব পচ্ছন্দ করে । দেখতে অনেকটা কেচোর মতো তাই হয়ত । আরেকটা ব্যপার লক্ষ্য করলাম যে , তাদের খাবারের মাঝে তাদের বিষ্ঠা লাগলে সে খাবার আর তারা খেতে চায় না । মুরগীকে জোর করে পানি খাওয়ানো যায় না , ওদের ইচ্ছে হলে ওরা পানি খায় ।

কিছুদিন কেটে যাওয়ার পর মুরগীটা আমাদের পরিবারের একজন হয়ে গেল । আমি বিভিন্ন স্টাইলে ছবি তুললাম । ভদ্র ফ্যামিলির মুরগী তাই বাঁধন খুলে দেওয়া হল । সারা ঘর সে হাঁটতে শুরু করল । আমার ছোট বোন এখন আর মুরগীকে ভয় পায় না । ওকে যা খেতে দেওয়া হয় তাই সে মুরগীকে খেতে দেয় । না খেলে মুরগীর পায়ের দড়ি টান দিয়ে ধরে বলে , খা ... খা ...

হুমায়ূন আহমেদ স্যার এর মা একবার মুরগী পালতেন । কিন্তু মুরগীটা ডিম দিচ্ছিল না । হুমায়ূন স্যার তার মাকে খুশি করানোর জন্য রাতে দোকান থেকে ডিম কিনে এনে মুরগীর পাশে রেখে দিলেন । তার মা ডিম দেখে ভীষণ খুশি হলেন ।এভাবে প্রায় সময় তিনি মুরগীর ডিম কিনে তার মাকে খুশি করাতেন । একদিন তার মা ভীষণ ক্ষেপে গেলেন । হুমায়ূন স্যারকে ডেকে ভীষণ বকাঝকা করলেন । কারন , হুমায়ূন স্যার ভুল করে হাঁসের ডিম দোকান থেকে কিনে এনে মুরগীর পাশে রেখে দিয়েছিলেন । তাতেই তিনি ধরা খেয়ে যান । মুরগী কিভাবে হাঁসের ডিম পারবে !

আমার একবার মনে হল একটা ডিম কিনে এনে মাকে খুশি করি । কিন্তু হাস্যকর সমস্যা এই যে আমি ফার্মের ডিম আর দেশি মুরগীর ডিম আলাদা করতে পারি না । তাহলে হয়ত মা প্রশ্ন করবেন , দেশি মুরগী ফার্মের ডিম পারল কিভাবে ! তাই , আর ডিম কেনা হল না । ও চেষ্টায় আছে, চেষ্টায় থাকুক ।

মুরগীর প্রধান সমস্যা ওরা ঘন ঘন প্রকৃতির ডাকে সাড়া দেয় । এটা আমার বাবার পচ্ছন্দ হল না । আমি বাচ্চাদের পেম্পাশের কথা ভাবলাম । মুরগীকে পড়িয়ে দিলে কেমন হয় ! তা আর করা যায় না ।

বাবা একদিন অফিসে যাওয়ার সময় বলে গেল আজ মুরগীটাকে কেটে ফেলব ।মুরগীরা মানুষের কথা বুঝে কিনা জানি না । মুরগীটা হয়ত ভয় পেয়ে গেল । বাসায় ফিরে দেখি মা একটা মুরগীর ডিম হাতে নিয়ে বলছে , এটা আমাদের মুরগীর ডিম । আমি হাসি দিয়ে বললাম , বাহ !
ডিম পাড়া মুরগী কে কাটতে চায় । সে যাত্রায় মুরগী রক্ষা পেল ।

মায়ের ধারনা ছিল মুরগী প্রতিদিন ডিম দিবে । কিন্তু মুরগীটা আর ডিম দিল না । রাতে আমি ঘুমাতে যাওয়ার সময় দেখি মুরগী জেগে আছে । আমি মাথা ধরে একটু আদর করে দিলেই গভীর ভাবে ঘুমিয়ে পড়ে । এটা প্রতিদিনের রুটিন হয়ে গেল ।

মুরগীর প্রকৃতির ডাকে সাড়া দেওয়া বন্ধ হল না । বরং এর নতুন স্বভাব হল সোফার উপর উঠে বসে থাকা । বেশ আরামেই দিন কাটাচ্ছিল । বাবা একদিন বলল , মুরগীটা কেটে ফেলি । আমি ঘোষণা দিলাম , এই মুরগী আমি কাটতে পারব না ।
বাবা আমার কথায় অবাক হলেন না , আমি অবাক হলাম । আমার খুব কম মানুষ অর্থাৎ পরিবারের বাইরের কারো প্রতি তেমন কোন টান নেই । কিন্তু সামান্য মুরগীর প্রতি আমি গভীর টান অনুভব করলাম । এ মুরগী আমি কখনোই কাটতে পারব না ।

শুক্রবারে গোসল করতে গেলাম । রান্না ঘরে গিয়ে দেখি একটা মুরগীর মাংস আর নাড়ি ভুড়ি আলাদা করা । বুকের ভেতর কেমন ছ্যাঁত করে উঠল । বাবাকে বললাম , মুরগী কেটে ফেলেছেন ?
বাবা পরিস্থতি স্বাভাবিক করার জন্য মজা করে বলল , কক কক কক কক কেত কেত কাট ...
আমি ধাক্কার মতো খেলাম । বিশ্বাস হল না । বারান্দায় গিয়ে দেখি মুরগী নেই ।
মুরগীর খাবার আর অর্ধেক খাওয়া পানি পড়ে আছে । অসম্ভব মন খারাপ হয়ে গেল । কিন্তু বাবার প্রতি রাগ হল না । একদিন না একদিন মুরগীটা কাটতেই হত ।

মায়া বড় অদ্ভুত কিছু । কত মুরগী খেলাম কোন মায়া লাগে নি । কিন্তু কাছে থাকা মুরগীটা চলে যাওয়ায় মনে হচ্ছে কি যেন নেই । ঘরে ঢুকে চোখ পড়ে মুরগীটা যেখানে বাধা ছিল সেখানটায় । রবী ঠাকুরের মতো মুরগী খাওয়া হয়ত ছাড়তে পারব না তবে কোন মুরগীকে আর কোনদিন এমন মায়ার বাধনে জড়াবো না ।

এই লেখাটা কোন লেখার পর্যায়েই পড়ে না । অনেকের ধারনা হতে পারে সময়টা নষ্ট হল । কিন্তু আমার বুকের ভেতর জমে থাকা কিছু বাষ্পময় অনুভূতি গুলোকে লেখাটা না লিখলে আমি হয়ত বের করে আনতে পারতাম না ।
মানুষ মরে গেলে স্বর্গ অথবা নরকে যায় । মুরগী মরে গেলে কোথায় যায় আমার জানা নেই । তবে , সে স্বর্গে যাক আমার একটাই চাওয়া ।


- পাভেল রাইস
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×