somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর দৃশ্য ( ইসলামী গল্প )

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্দুল্লাহ বিন আব্বাস (রা) বলেনঃ আমর বিন আস (রা) এর মৃত্যুর সময় আমি তার পার্শ্বে ছিলাম। ইতোমধ্যে তাঁর ছেলে আব্দুল্লাহ বিন আমর সেখানে আসল, আমর বিন স্বীয় সন্তানকে বললেনঃ আব্দুল্লাহ ! ঐ সিন্দুকটি নিয়ে যাও।
আব্দুল্লাহ (রা) বললঃ আমার ঐ সিন্দুকের প্রয়োজন নেই।
আমর বিন আস (রা) বললেনঃ এই সিন্দুকটি ধন-সম্পদে পরিপূর্ণ ।
আব্দুল্লাহ (রা) বললঃ আমার এ সিন্দুকের দরকার নেই।
আমর বিন আস (রা) বললেনঃ
আফসোস ! এই সিন্দুকটি যদি বিষ্ঠা দিয়ে পরিপূর্ণ হত।

আব্দুল্ললাহ বিন আব্বাস (রা) বলেনঃ আমি বললামঃ হে আব্দুল্লাহ! আপনি বলতেন যে, আমার মন চায় যে, আমি কোন জ্ঞানী ব্যক্তির সময় তাকে দেখব এবং জিজ্ঞেস করব যে, মৃত্যুর যন্ত্রণা তুমি কেমন অনুভব করছ? এখন আপনি আমাদেরকে বলেন যে, মৃত্যু যন্ত্রণা আপনি কেমন অনুভব করছেন??
আমর বিন আস (রা) বলেনঃ
আমার মনে হচ্ছে, আমি কোন সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। এরপর বলেনঃ
হে আল্লাহ ! আমার কাছ থেকে যা খুশি তা নিয়ে নাও এবং আমার প্রতি খুশি থাক। এরপর স্বীয় উভয় হাত তুলে বললেনঃ

হে আল্লাহ ! তুমি নির্দেশ দিয়েছ ; কিন্তু আমরা তা অমান্য করেছি, তুমি নাফরমানী থেকে নিষেধ করেছ ; কিন্তু আমরা নাফরমানী করেছি, তুমি ব্যতীত কোন মুক্তিদাতা নেই যে, আমি তার সামনে ওজর পেশ করব। আর কোন শক্তিধর আছে যার নিকট সাহায্য চাইব। আল্লাহ ব্যতীত কোন সত্য মা’বূদ নেই। (তাই তোমার নিকট হাত বাড়াচ্ছি, তুমি আমাকে ক্ষমা কর)
একথা তিনি তিনবার বললেনঃ এরপর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

আমর বিন আস (রা)-এর মৃত্যুর দৃশ্য বর্ণনা করতে গিয়ে আল্লামা জাহাবী ত্বাবাকাত ইবনে সা’দ (৪/২৬০পৃষ্ঠায়) বলেনঃ আমর বিন আস (রা) বলতেনঃ

আশ্চর্য কথা যে, মৃত্যুর মুহূর্তে মানুষের জ্ঞান থাকা সত্ত্বেও কেউ মৃত্যুর দৃশ্য বর্ণনা করে না। কিন্তু আমর বিন আস (রা) যখন মৃত্যুর শয্যায় শায়িত তখন তার সন্তান যখন তাকে মৃত্যুর দৃশ্যের কথা জিজ্ঞেস করল রখন তিনি বললেনঃ
হে বৎস ! মৃত্যুর দৃশ্য বর্ণনা করা সম্ভব নয়। এরপরেও আমি তোমার নিকট বর্ণনা করব যে, মনে হচ্ছে যেন রাযওয়া পাহাড় (রাযওয়া মদীনার বাহিরে ইয়াম্বু থেকে একদিনের রাস্তা) আমার কাঁধে ঝুলে আছে, আর আমার পেটে কাটা বিদ্ধ করা হচ্ছে। আর মনে হচ্ছে যে, আমার শ্বাস সুইয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে ।১


১. সিয়ারু আলামুন নুবালা-(৩/৭৫)

সূত্র: যে গল্পে প্রেরণা যোগায় সিরিজ, পিস পাবলিকেশন্স- ঢাকা ।

বিশেষ দ্রষ্টব্য : যদি আপনি নিজেও মোটামুটি টাইপ করতে পারেন। তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনিও ছোট ছোট এরুপ লেখা টাইপ করে দিয়ে দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে পারেন। আমাদের সাথে ফেসবুকে বা [email protected] এ যোগাযোগ করতে পারেন।
- অনুলিখন : মোহাম্মাদ আলিমুদ্দীন
http://www.waytojannah.com

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×