আলো-আধারির ছবি ফুটে ওঠা শুনশান
চারপাশে বঁাধভাঙ্গা চঁাদের হাসি ভেঙেছে
স্তব্ধতা...অশরীরী প্রেতাত্মা মহিমারূপী
মেঘ সাদা দঁাত বের করে অলৌলিক
ভরে চেপে ধরেছে চুপি-চুপি...
কূলকূল বয়ে চলা ওপারের নদীটি
শান্ত বসনা পরে হাঁটে সুখপাখিটি
ভাটিয়ালি গান গাওয়া মাঝির মনের
সুখ শীতল বাতাস মূক প্রকৃতির বুকে
পেয়েছে ভাষা...জানায় সে আছে সুখে
যেখানে ফেলে গিয়েছিল প্রকৃতির ভালোবাসা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


