জোর চাই জীবনে বঁাচার, একটু
ভালো জীবন একটু ভালো মরণ
নয় উপেক্ষা তুচ্ছ-তাচ্ছিল্য
কঁাকড়ার কামড় নয়, জল থেকে
তুলে এনে নয় মাছের মারণ
নয় কুকুরের মৃত্যু নয় বেকার
যৌবন নয় রসহীন জীবন...
বঁাচার যাবতীয় জোর আমি
জিততে চাই... পায়েসের মিষ্টি
নিমকির নোনতা যাক ফিকে হয়ে...
লড়বো না, সুখ চাই সুখ-পাখির মত
শান্তি চাই অ-শান্তির মুখ ফাটিয়ে
টাকা চাই-বিলাসিতা চাই জীবনের
প্রতিটি ধাপের উন্নতির চূড়া ছঁুতে চাই
বঁাচতে চাই জীবনে বঁাচার জোর নিয়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


