somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তর জানা নাই।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাল ১৯৮৪। ডিসেম্বরের কনকনে শীত। হটাত করে সব কিছু পালটে গেল। বিষাক্ত গ্যাসের কারনে সবাই মারা যাচ্ছে আশেপাশের এলাকার। যেদিকে চোখ যায় মানুষের হাহাকার, কান্না, যন্ত্রণা। যেন কোনও এক অভিশপ্ত মৃত্যু। ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) সেই ভয়াবহ স্মৃতি নিয়ে বানানো ‘দ্য রেলওয়ে মেন’(The Railway Men) সিরিজ।

চারটি এপিসোডকে সময়ের নানা স্তরে সাজিয়েছেন পরিচালক। গ্যাস দুর্ঘটনার আগে ভোপালবাসীর জীবন, তার পরবর্তী সময়ের যন্ত্রণা, দুর্ঘটনার আগে ও পরে ঠিক কী হয়েছিল, এর প্রভাবে মানুষের জীবনে কীভাবে পড়েছিল, আবার কীভাবে কিছু মানুষ পরিণামের কথা না চিন্তা করে আমজনতার প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। এক কথায় অসাধারণ।

সিরিজে বেশ কিছু জায়গা প্রশংসনীয়। বিশেষ করে বাস্তবের ছবির সঙ্গে রিয়েল লাইফের পরিস্থিতি মিলিয়ে দেওয়ার বিষয়টি। গণ কবরের পাশে গণ চিতার দৃশ্যটি গায়ে কাঁটা দেয়। উপরে ছবিটা দিয়েছি।

ঠিক এই কারনেই আজকের লেখাটা, এই সিনটার সময় আমার বড় মেয়ে আমার অফিস রুমে আসে, মেয়ের বয়স সাড়ে পাঁচ, অনেক অনেক প্রশ্ন তার মনে, শুরু করলো বাবা কি দেখছো? বললাম। এর পর যখন এই সিনটা স্ক্রিনে স্টপ করা ছিল সেটা নিয়ে প্রশ্ন শুরু করল। বাবা ওনারা কি করছেন, আমি বললাম, গ্যাস এর কারনে তারা মারা গেছেন তাই তাদের মাটি দিচ্ছে একপাশে আর একপাশে পুড়িয়ে ফেলছেন। তখন মেয়ে বললও পুড়িয়ে কেন ফেলছেন? আমি বললাম এটা হিন্দু দের রীতি, সে বললও এটা কেমন কথা? তার মানে আমার বান্ধবি আনুশকা যখন মারা যাবে ওকে তার বাবা মা পুড়িয়ে ফেলবে? আনুশকা তার স্কুলে পরে, তার বান্ধবি। আমি বললাম হ্যাঁ মা এটাই নিয়ম। সে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি বসে থাকলাম স্তব্ধ হয়ে।

সাড়ে পাঁচ বছরের একটা মেয়ে কে আমি কিভাবে বুঝাবো? রাতে ঘুমানোর সময় তাকে যখন বেড টাইম স্টরি বলি তখন বুঝিয়ে বললাম। মা তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে যখন তুমি বড় হবে, অনেক পড়তে হবে তোমার। অনেক কিছু জানতে হবে। এই নিয়ম যে তোমাকে মানতে হবে আমি তা বলছি না, তুমি নিয়মের বিপরীতে যেত পার আমি না করব না, কিন্তু সব সময় মনে রাখবে যা কর না কেন তাতে যেন মানব জাতীর উপকার হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×