লিখতে গেলেই এরা ছক এঁকে দেয়,
গায়ের মধ্যে তকমা লাগতে চায়।
দরকার নাই এসব, আসলেই দরকার নাই।
বিনয় প্রদর্শন মানেই পা চাটা নয়রে বেকুব,
শ্রদ্ধা আর চামচামিতে কিঞ্চিত পার্থক্য আছে।
বুঝতে পারলেই, কুকুর আর মানুষে-
তফাৎ ঠিক বুঝবি একদিন।
আমার কবিতা ছুড়ে ফেল ডাস্টবিনে,
যদি তার জায়গা সেখানেই হয়;
তবু তকমা দিস না পিঠে।
আমি সাধারণ; মানুষের কাতারেই থাকতে চাই।
(০৫ ডিসেম্বর ২০১৪, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


