somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ গণজাগরণমঞ্চ কোন একক সেলেব্রেটির একক স্ট্যাটাসের অবদান নয় ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজাগরণমঞ্চ কোন একক সেলেব্রেটির একক স্ট্যাটাসের অবদান নয় ।

৫ ই ফেব্রুয়ারি ২০১৩ বাংলাদেশের জন্য একটা ইতিহাস । ইতিহাসটা গর্ব করবার । একটি ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে একদম সাধারণ পোড়খাওয়া মানুষের রাস্তা দখলের ইতিহাস ।

অদ্ভুত বিষয় কি জানেন ? গতকয়েকদিন যাবৎ একটা সার্কাস দেখা যাচ্ছে । সার্কাসের নাম -- " আমি গণজাগরণের প্রবক্তা " টাইপ পোস্ট । বিভিন্ন আকারে ইঙ্গিতে বিভিন্ন সেলেব্রেটি বলতে চেষ্টা করছে - ' আরে মনা , শাহবাগ তো আমি সৃষ্টি করছিলাম । আমার একটা স্ট্যাটাস শাহবাগের জন্ম দিয়েছিল '
যারা এমন ধরনের ইঙ্গিত দিচ্ছে তাদের চিনে রাখুন । উনারা ইতর । কৌশলে ইতিহাস বিকৃত করে উনারা ফেমাস হবার ইতরামি করেন । ইতর চিনে রাখা মানসিকতা বিকাশের জন্য ভিটামিন স্বরূপ ।

একটি কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ্য করা দরকার - ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জাস্ট কয়েক সেকেন্ডের আবেগ অনুভূতির বিস্ফোরণ নয় সঠিক ভাবে এনালাইসিস করতে চাইলে বলতে হবে ৫ ই ফেব্রয়ারির গণজমায়েতের বীজ রোপিত হয়েছিল সেই ১৯৭১ থেকে । দীর্ঘ ৪২ বছরে এই দেশের সাধারণ ( ভালমতো খেয়াল রাখবেন ) বাংলাদেশের সাধারণ মানুষের জমানো ক্ষোভ , অভিমান , সু তীব্র আকাঙ্ক্ষা এবং দাবীর ফলশ্রুতিতে শাহবাগের জন্ম । আমাদের পূর্ব পুরুষদের জমানো ক্ষোভ , অভিমান , দাবী আমাদের মতো কয়েক লক্ষ তরুণ তরুণীদের মাঝে প্রবাহিত হয়েছিল বলেই প্রজন্ম চত্বর , শাহবাগ কিংবা গণজাগরণ যে নামেই অভিহিত করুন তার জন্ম ।

যেই বালক মা'র কাছ থেকে বিশ টাকা নিয়ে শাহবাগগামি বাসে চড়েছিল শাহবাগ তার , সে কিশোরী তার রিক্সা ভাড়ার জমানো টাকা দিয়ে শাহবাগে ফুল কিনেছিল প্রজন্ম চত্বর তার । যে ফটোগ্রাফার গতবছরের ফেব্রুয়ারি জুড়ে শাহবাগের পথে পথে ছবি সংগ্রহ করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে শাহবাগ তার । শাহবাগ শ্লোগানরত লাকি আক্তারের যতটা ঠিক ততটা স্কুল ফাঁকি দিয়ে শাহবাগের রাস্তায় বসে থাকা সেই কিশোরীর । শাহবাগ ইমরান ইএচ সরকারের যতটা ঠিক ততটা লাল হরফে ' রাজাকার নিপাত যাক ' লিখা খালি গায়ের সেই যুবকের । শাহবাগ হাজার লাইক পাওয়া ফেসবুক সেলেব্রেটির যেমন ঠিক তেমন নাম না জানা সেই তরুনের যে পারসনাল চ্যাটে বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিল -- দোস্ত , কাল কিন্তু আমরা শাহবাগ যাচ্ছি ।রাতের পর রাত জেগে ব্লগিং করা সেই নিভৃতচারি নিক নেইমের আড়ালের মানুষটি শাহবাগের শাহবাগ দেশের বাইরে পড়তে যাওয়া ছোট প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই শিক্ষার্থীর । শাহবাগ আলো হাতে জাগ্রত প্রতিটি রক্তকনার ।

গণজাগরণমঞ্চ রাজাকারহীন বাংলাদেশের । রাজাকারমুক্ত বাংলাদেশের স্বপ্ন সেদিন দেখেছিলাম আজও দেখছি । কালও দেখবো । কারণ বাংলাদেশ স্বপ্ন সত্যি করতে শিখে গেছে ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×