রাত্রি এখন দ্বিপ্রহর,
শূন্য আকাশে কিছু বিক্ষিপ্ত নক্ষত্র,
আর কিছু নিঃসঙ্গ মেঘের দল,
তার নিচে একা এক পথিক।
চলছে সুদূরে,
অজানা কোন গন্তব্য এ, কোন নির্জনে,
অচেনা এই পথে সে আজ বড়ই একা,
একাকী হেটে চলেছে ধূসর ধরিত্রির বুকে।
চলেছে সে অজানার পথে,
সুদূরে দিগন্তে হুয়তবা সুখের বসতি,
নতুন ভোরে নতুন রবির আলোয় আলকিত
কোন ভুবনের স্বপ্নে বিভোর হয়ে পথচলা।
অসীম যাত্রার যাত্রী,
সপ্নময় ভুবন যে এখনও অনেক দুরেরপথ,
মাথার উপর নীল আকাশ আর নিঃসঙ্গ তারার দল,
সে চলেছে একা, নিঃসঙ্গ ধরিত্রির বুকে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


