somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অরণ্য কথন"

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধকার তো অনেক ধরণের হয়... কিন্তু আজ অন্ধকার টা অনেক বেশী... ক্ষমা চেয়ে নেয়া টা হয়তো আবশ্যক... যে ঘটনার কথা লিখতে যাচ্ছি... তার জন্য অনুমতি প্রয়োজন।। কিন্তু... অনুমতি দেয়ার আগেই যে অরণ্যের মৃত্যু ঘটে গেল...। মাফ করে দিস ভাই... "অরণ্য কথন" টা আজ শুরু করতেই হল... অনেক দিন ধরে বন্ধুটি বলে যাচ্ছিল লিখতে... লিখি নাই...
কিন্তু...
আজ যখন তার মৃত্যু ঘটে গেল... তখন অরণ্যকে কথা কিংবা শব্দ কিংবা লেখার মাঝে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করছি... হ্যাঁ আমার অরণ্য...
নামটা আমারই দেয়া... আজ সে চলে গেল না ফেয়ার দেশে... যাওয়ার আগে আমাকে দিয়ে গেল... "অরণ্য কথন" নামে একখানা ডায়েরি... আর একখানা অনুরোধ... তাকে যেন হারিয়ে যেতে না দেই...। তাই বহু দিন পর এই "অরণ্য কথন" নিয়ে আমার যাত্রা শুরু...
চলে সে গেছে... জানিনা দায় কতটুকু আমার... তারপর ও গল্পের শুরুটা করে দিতেই হল...।

“রাত এখন ২ টা... জানি পুরো পৃথিবী ঘুমিয়ে আছে... শুধু ঘুমিয়ে নেই আমরা ২জন... আমি আর মিতা...”
মিতা (ছদ্মনাম) কে পরিচয় করিয়ে দেয়া প্রয়োজন... এই মহীয়সী!!! আর কেউ নন অরণ্যের অতি আরাধনার অপর নাম... বলে রাখা ভালো... পরবর্তী কালে অরণ্যের জীবনের গতি প্রকৃতি অনেকটাই এই নারী ঠিক করে দিয়েছেন... এবং এই ডায়েরি খানা প্রায় পুরোটাই তাকে নিয়ে লেখা... বলাই বাহুল্য অরণ্যের শেষ পরিণতির জন্য ইনিই দায়ী... আপাতত চরিত্র পরিচিতির এখানেই সমাপ্তি... আমরা বরং সামনে আগাই...

অরণ্যের জীবনটা আট দশটা সাধারন ছেলের মতই ছিল... আমাদের বন্ধু সমাজে সবচেয়ে শান্ত আর বোকা কিন্তু সবচেয়ে রাগী ছেলেটার নাম ই অরণ্য... ছোটবেলায় খুব অল্পতে রেগে যাওয়াটা ছিল তার সবচেয়ে বড় গুন... ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় নামক যায়গা টি তে তার বিচরণ টা ছিল দেখার মত... বলে রাখা ভালো লেখক এর সাথে তার এই বন্ধুটির অতি আশ্চর্য মিল... অনেকটা যমজ ভাই... লেখকের কিছু কু কীর্তি বাদ দিলে পুরোটাই মিল...

তো অরণ্যের জীবন খানা ছিল অন্ত্যন্ত সাদামাটা... ক্যাম্পাস এর অন্যতম সাধারন ছেলে হয়েও এই ছেলেটি একদিন হয়ে উঠেছিল ক্যাম্পাসের অন্যতম কাঙ্খিত ছেলেদের একজন...

এই যায়গাতে লেখক নিজেকে নিয়ে দ্বিধান্বিত তার ভূমিকা নিয়ে... তিনি কি একজন পর্যবেক্ষক রুপে অরণ্যকে মূল্যায়ন করবেন নাকি শুধুই তার ডায়েরি টি বর্ণনা করে যাবেন... দ্বিতীয়টি কঠিন... কিন্তু লেখক এই কঠিন কাজটিকে করবেন বলে ঠিক করে নিয়েছেন... অরণ্যকে মূল্যায়ন করা তার ক্ষমতার মধ্যে নয়... বরং আমরা অরণ্য মিতার গল্পের দিকে যাই... তাই শ্রেয়...

২ টি লাইন পেয়েছি ডায়েরীর শুরুতে... লেখক লাইন দুটি কে ধরে নিয়েছিলেন এই ডায়েরীর গন্তব্য হিসেবে কিন্তু শেষ টা হয়তোবা অন্যরকম ই হয়েছিল...

“অরণ্যের বুকে সবসময় মিতার বসবাস...
আর মিতার মাঝেই অরণ্যের সার্থকতা...”

এই লাইন দুটির শেষ পরিনতি কি হয়েছিল তা হয়তো আমরা পাবো এই ডায়েরীর শেষে...
(চলবে)...
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×