somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরণ্য কথন ৩

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরন্যের জীবনকে বদলে দেয়া দুটি বছরের শুরু টা হয়েছিলো লেখকের হাত ধরে... লেখক এখন নিজেকে অনেকখানি অপরাধী মনে করেন সেই দিনটির জন্য। নিজেকে অনেক বেশী দায়ী করেন তার সেই কর্মটির জন্য। লেখকের দোষ আছে কি নেই সেই কাজটি হয়তো এখন পাঠককে করে নিতে হবে। শেষ পর্যন্ত যখন বন্ধুটির অন্তিম শয়ানে আমকেই থাকতে হয়েছে, সুতরাং নিজেকে অপরাধী ভাবা ছাড়া আমার আর কিছুই করার নেই। যদিও ঘটনাটা আজও আমার বুকে তাজা। আমার বন্ধুটিকে আনেকটা তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গিয়েছিলাম আমার সাথে। বন্ধুটি আমার পরীক্ষার অজুহাতে যেতে চায়নি। কিন্তু লেখকের অদম্য জেদের কাছে সে হার মানে। পরের ঘটনাটা ডায়েরীতে আছে বিস্তৃত ভাবে...
“দিনটা এভাবে পরিবর্তন হবে ভাবি নি... বন্ধুটাকে খুন করতে মন চাচ্ছিল। একে তো ইচ্ছা ছিল না আসার... তার উপর এসে পড়লো উটকো ঝামেলা একটা। রাগের সীমা অতিক্রান্ত হওয়া তে অনুষ্ঠান থেকে বের হতে হোল। সাথের আরেক বন্ধুর সাথে হেটে হেটে চলে আসলাম অনেক পরিচিত মানুষ সমৃদ্ধ সেই যায়গাটিতে। স্বভাবতই সেই পরিচিত জায়গার অনেক পরিচিতই বয়সে বড়... আর সেখানে আমি এক অকাল পক্ক ছোট মানুষ।

আমি কখনোই জানতাম না সেই মিনিট পনেরোর দাড়িয়ে থাকাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে।

একজোড়া চোখের তারায় আমি খুজে পাবো আমার জীবনের নতুন দিগন্ত।

বসে কথা বলছিলাম দুজনের মাঝখানে। হঠাৎ চোখে পড়লো সামনে একটা চেয়ারের পিছনে হেলান দিয়ে হাসতে থাকা মানুষটি। সেটা হাসি ছিল কিনা তা আমি জানিনা কারণ ওই এক হাসির ঝলকে আমার ভেতরের সব শক্তি নিঃশেষ হয়ে আসছিল।

লাল জামা আর লাল ওড়নার ঘোমটা দেয়া মেয়েটি ঘোমটার আড়ালেও তার হাসির ঝলক দেখা যাচ্ছিল। এর পর বের হয়ে সামনের উদ্যানের মাঝে যখন দাড়িয়ে ছিলাম তখন আবারো সেই মুখটি সামনাসামনি... ঠোটে তার সেই বিখ্যাত হাসি আর লাল ঘোমটা... অপূর্ব লাগছিল দেখতে।

সবুজ গাছের নিচে আজ হঠাৎ একি অপ্সরির দেখা পেলাম?
এই স্বর্গীয় হাসি সে কোথায় পেল? নাকি সে এরকম?
নিষ্পাপ হাসির মাঝে অদ্ভুত সুন্দর এক ভালো লাগা...
অদ্ভুত সুন্দর তার চাহনি...
তার দিকে তাকিয়ে আজ আমার,
জীবনের গতি স্তিমিত...


জীবনের গন্তব্যে আজ বড় বাঁধা হল তাকে খুজে বের করা।
কিন্তু কিভাবে? তার তো নামটাও জানিনা আমি। শুধুই মুখটা তার চিনি।
কিভাবে খুঁজবো তাকে? আমি তো তার জানিনা কিছু...
তাও আমাকে করতে হবে... আমার জীবনের জন্য তার সেই চাহনি যে আমার চাই ই...
আমার সব কাজের উৎসাহ যে সেই চাঁদ মুখ...
তাকে আমরা চাই ই চাই...”

(চলবে)...

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×