somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“অরণ্য কথন ৫...”

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“স্মৃতির পাতাটা বারবার উলটাতে থাকি আমি। অনেক গুলো স্মৃতি এসে মাঝে মাঝে একত্রে জটলা পাকায় মাথায়। অনেক দুষ্ট এই স্মৃতি গুলো। কখনো একা আসবে না। কালবৈশাখী ঝড়ের মত হঠাৎ আসে মনের আকাশে। স্মৃতির তাড়না থেকে মানুষের বেচে থাকাটা অনেক কঠিন। অবশেষে আমি মিতাকে কুজে পেলাম। খুজে পেলাম তার চলাচলের রাস্তা টি। নতুন যাত্রা শুরু। কিন্তু এত মহা বিপদ মহারানীকে তো পাওয়া যায় না। অপেক্ষা আরও বাড়ে।
একদিন রাস্তায় ঘটে গেল অদ্ভুত ঘটনা। রিকশা থেকে কেউ একজন হাত নেড়ে জিজ্ঞেস করল কেমন আছি। চিনতে পারিনি। অবয়বে লাগলো মিতা। আগ্রহ বেড়ে গেল। কয়েক দিন পর তাকে পাওয়া গেল।অবাক হলাম যে ধরনের জড়তা থাকার কথা সেটা তার মধ্যে নেই। পরে ও বলেছিল কেন জানি ও আমার সাথে কথা না বলে থাকতে পারত না। তখন নিজেকে খুব বড় মনে হচ্ছিলো। যাক পৃথিবীতে আমি ওর জীবনে আলাদা কেউ। কিন্তু এখন ভাবী ওগুলো কি সত্যি ছিল নাকি আর সব কিছুর মত ওগুলো ও মিথ্যা। উত্তর টা জানা নেই বা জানার উপায় ও নেই“
লেখকের হস্তক্ষেপ। না করেও উপায় নেই। লেখক কোনোদিন এই প্রশ্নের উত্তর জানার অযাচিত চেষ্টা করেননি। না করার কারণ ছিল। বাকিরাও সত্য বা মিথ্যার বিচারে না যাওয়াই শ্রেয়। কারণ টা পরিস্কার অরণ্য টা খুজতে যায় নি একবারও। আমাদের জীবনে স্মৃতিগুলো দুই ধরনের হয়। যখন আপনি খুব সফল স্মৃতিগুলো আপনাকে হাসিয়ে যাবে আজীবন আর যখন আপনি অরণ্যের মত ভাগ্য বিড়ম্বিত স্মৃতিগুলো শুধু চোখের জল ছাড়া আর কিছু দিয়ে যায় না।
“কথা চলতে থাকে আমাদের। রাতে থাকা হয় ফেসবুকে কিন্তু দিনে? এবার সুযোগ টা সহজে এলো। বলাবাহুল্ল্য আমার মনে যতই আনন্দ থাকুক বাইরে আনন্দ না একপ্রকার ঝড় বইছিল। উত্তাল সময়ে আমরা সবাই তখন উত্তাল কিছু করতে তৈরি। সুযোগ টা এলো। মিতা নাকি কখনো যায় নি ওখানে যেখানে আমরা একের পর এক বীজ বুনে যাচ্ছি সত্য কে আগলে রাখার। বললাম চলে আস। আমি তো প্রতিদিন থাকি। ওপাশ থেকে উত্তর কাল শুক্রবার কাল যাব। আমার উত্তর গিয়ে ফন করো। ওপাশ থেকে নিরাশ ম্যাসেজ আমার কাছে নাম্বার নেই। মোক্ষম সুযোগে নাম্বার আদান প্রদান হল।“
অরণ্য পুরো ডায়েরীর এই অংশটুকু এততাই উচ্ছসিত ছিল যে এটা পড়েই বুঝা যায় তার আনন্দ। আসলেই অনেক আনন্দে ছিল সে সে সময়ে। বোকা অরণ্য দেখা করার সেই দিনটার আগের দিন পেয়েছিল মৃত্যু হুমকি। কিন্তু হুমকি তে সে দমে নি। পরের দিন সকালে আমার মোবাইল এ ম্যাসেজ বন্ধু আমি যাচ্ছি ওদিকে তুই আয়। পাগলা বলে কি একে তো বিপদ তার উপর যাচ্ছে একা। লাথি দিয়েছিলাম দুটো তাও হেসেছিল আমার বন্ধুটা বোকার মত। সেই হাসিটা আজো চোখের সামনে ভাসে আর আমাকে কাঁদায়।

(চলবে...)
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×