চলার পথে কেউ একজন এসেছিল যে মনের সমস্ত কথা হর হর করে বলতে শিখিয়ে দিয়েছিল। নাকি কথাগুলোর মর্যাদা সে দিতে পারতো বলেই মনের মানুষটি তার কাছে নিমিষেই সবকিছু বলে যেত।খুব অবাক করা বিষয় না?? একটা মানুষ ইঞ্চি ইঞ্চি সত্যি বলে যায় আর কেউ শুধু শুনেই যায়। সে কী এর মর্ম অনুধাবন করতে পারতো ?? নাকি মর্ম বুঝার আগেই সমস্ত কথা কোথাও হারিয়ে যেত?? কোনটা?? খুব কঠিন সত্যি এমনও মানুষ পৃথিবীতে আছে। তার সমস্ত কিছু ধারণ করার সাহস ছিল বটে । যেতে যেতে কোথায় জানি সে হারিয়ে গেল।আর ঐ মানবীটি তাকে খুঁজতে গিয়েও খুঁজে পেল না। সে দিশেহারা কীভাবে সে তার মানবকে খুঁজে বের করবে ?? একসময় খুঁজতে খুঁজতে অজানা এক পথিক হাজির হলো। পথিকটি কেমন জানি অচেনা আবার চেনা মনে হলো। এই পথিকের সাথে পথ চলতে শুরু করল নিজের অজান্তেই।কিন্তু পথিক তার পথেই যাবে। সে তার ঘরে ফিরবে!! মানবী ভাবল পথিকটি বোধহয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পথিকটি নিজের মনে গাইতে থাকল, যাওয়ার পথে কিছু ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গিয়ে দিয়ে গেল। কিছু মানুষ তার সুরেলা কণ্ঠে বিমোহিত হয়ে শুনে গেল আর সেই বিমোহিতদের দলে ছিল সেই মানবীও। এই অচেনা পথিক আস্তে আস্তে তার চেনা হয়ে গেল। কিন্তু এই পথিক ছিল বড় রহস্যময়,খোলসে বাঁধা !! মানবী ভেবেছিল কী ছিল তার রহস্য ??এত মুগ্ধতা কেন?? মুগ্ধতার রহস্য খুঁজতে খুঁজতে মানবী নিজেই একদিন মুগ্ধ হয়ে মাঝপথে বসে রইল।পথিকটি চলতেই থাকল ফিরে তাকাল না। মানবী বসেই থাকল ,চেয়েই থাকল !! আর ভাবতে থাকল সমস্ত কিছুর উপেক্ষা আর অজানার ভার তার কাঁধে রয়ে গেল।মানবী এত কিছুর ভিড়ে সেই মনের কথার বাক্স যাকে দিয়েছিল তার কথা ভূলে গেল!! আর অচেনা পথিক যেতে যেতে শিখিয়ে দিয়ে গেল সমস্ত কিছু বাক্সবন্দি করে মাটির নিচে চাপা দিয়ে দিতে। নতুন করে শুরু করতে, কিন্তু তাতে কী ক্ষতি হলো না?? আজ কী তার বাক্সভর্তি মনের কথাগুলো বলতে পারবে?? হাজারো সত্যি কবর দিতে হবে,হাজারো কষ্টকে চেপে রাখতে !!!!!
লেখাটার ফেসবুক লিংক-
https://www.facebook.com/rumayajasmin.noureen/notes
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




