হঠাৎ ঝড়,হঠাৎ পরিবর্তন।মুহুর্ত্বেই সমস্ত কিছু লন্ড ভন্ড হয়ে যায়।কখনো কেউ কল্পনাও করেনি। ভাবতেও কী পারে?? আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চ।জীবনের তিক্ত স্বাদ্গুলি আমাদেরকে নাড়া দেয়,নতুন জীবন দেয়, এগিয়ে যাওয়ার সাহস দেয়। মানুষের জীবনটা বই, কবিতা,নাটক,সিনেমা আর গান। তাই নয় কী???? এইসব নিয়েই জীবন।কখনো কোনো নাটক,গান,সিনেমা হয়ে ওঠে মধুর,আবার কখনো বিরহের।জীবন থেকেই সবকিছুর সৃষ্টি,এইসব থেকে জীবনের সৃষ্টি হয়নি।তাও জীবনের মধুর বাঁশি বাজবে কী এই চিন্তায় বিভোর হয়ে যাই । এইখানে হিসেবের খাতাটা বড়ই কষ্ট দেয়, কখনো বড্ড বেশিই হয়ে যায়,আবার কখনো হিসেব মিলেনা,আবার কখনো হিসেব মিলিয়ে নিতে হয় নিজের খাতিরে।হিসেব জোর করে মিলিয়ে নিলেই কী সব ঠিক হয়ে যায়?? নিতে হয় ওই বাজেটের মত!
আমাদের জীবনের সঞ্চয় অভিজ্ঞতা। বই পড়ে কবে কে জীবনটাকে উপলব্ধি করেছিল?? মনে হয়না!আরে রান্নার বই পড়ে কী রান্না শেখা যায়? যদিনা বেসিক জ্ঞান না থাকে, সম্ভব না। এই যেমন বই পড়ে কী ভালোবাসার মানুষকে অনুভূতি প্রকাশ করা যায় ??? যায় না,শুধু অনুভূতি প্রকাশে কিছু বাক্যের,শব্দের প্রয়োগ করতেসাহায্য নেওয়া যায়। আমরা যা ভাবি তা জীবন না,জীবন আমাদেরকে যা ভাবতে শেখায় তাই জীবন। জীবনটাকে জয় করা খুব সহজ?? আলবৎ সহজ, বুকের ভেতর পাহাড়ের বোঝা চেপে নিয়ে হাসতে হাসতে লড়াই করা। কীসের দুঃখ ??দুঃখ দুঃখ করলেই কী সব মিটে যাবে?? যাবেনা,হয়ত তোমার আপন জন ভেবে যাকে বলবে সে থোড়াই কেয়ার করেনা।সুখ ভাগা ভাগি করা যায়,আদৌ যায়??জানিনা,মনে হয় খুব যায়।কিন্তু দুঃখ যায়না! এই যে মানুষ টা তোমাকে নিয়ে আনন্দে মেতে ছিল সে হয়তো তোমার দুখের কথাগুলিকে ইমোশনাল ডায়লগ ভেবে উত্তর এই করল না। তাই জীবনটা আমার নিজস্ব ।সব না বলা কবিতা আর গান শুধুই আমার।কিছু গান সুরেলা,কিছু গান বেসুরা,হোক না!! আমার জীবনের বাঁশি আমিই বাজাবো!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




