
বাঘ বাবাজীর মনটা খারাপ ,
পেটেতে অম্বল।
দারুণ গ্রীষ্মে তার আবার,
লাগছে নাকি কম্বল!
রাজামশাই বলে কথা,
ভেবে ই সবাই সারা।
বনের পশুপাখি সকল,
উদ্বেগে দিশেহারা।
বাঘ মশাই ভালোই, তবে,
বড্ড খেয়ালী।
তার চরিত্র বড়ই জটিল,
সদাই হেয়ালী ।
তার একরোখা স্বভাবে নিয়ে,
প্রজা সকল তটস্থ
কি তার কখন খেয়াল আসে,
তাই নিয়ে ব্যতিব্যস্ত।
এ্ইতো সেদিন ঠিক করলেন
করবেন জন্মদিন।
সেই খুশিতে ইচ্ছে না হলেও,
নাচতে হবে তা ধিনধিন।
তাই নিয়ে মহা আয়োজন,
বাজলো ঢাক ও ঢোল।
জন্মদিন হবে জন্মদিন হবে,
বাধলো ভীষণ গোল।
রাজার বন্ধু যত ছিলো ,
অন্য রাজত্বে।
নেমতন্ন গেলো, আমন্ত্রিত হলো,
নানা বাধা সত্ত্বে।
বাজার এক বন্ধুও রাজার মতো,
গোয়ার গোবিন্দ।
গদির স্বার্থে যা খুশি করে.
সনির্বাচিত অন্ধ।
নিজের দেশের প্রজা মারে,
মনোভাবে সাম্প্রদায়িক।
ভাবেসাবে দেখায় সে.
নিতান্ত অমায়িক।
ভিন্ন ঘটনায় রাজার বন্ধু রক্ত নিলো,
মরলো রাজারই ধর্মের যত ভাই।
তাই নিয়ে বিশাল এক অসন্তোষ ,
বাঘরাজ্যে দেখা দেয়।
মহাবিপদে পড়লো বাঘরাজ,
কি এর সমাধান?
খুনি বন্ধু দেশে এলে,
লুটাবে সম্মান।
ঠিক সে সময় দেশে এলো,
অজানা এক রোগ।
রোগের দোহাই এ পন্ড হলো
রাজার বিচিত্র শখ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


