সযত্নে বড় ভালোবাসি তোকে,
সযত্নে করি ঘৃণা তোকে।
সযত্নে ঘ্রাণ নিয়ে হত্যা করি ফুল,
সযত্নে পাপ ও পূণ্যেই ভাসাই দুকূল।
সযত্নে সংগ্রাম ও শান্তির মিছিলের দাড়াই।
সযত্নে তোর লুকানো প্রেম তথা রুপ কুড়াই।
সযত্নে জীবন মিছিলে লাশের গন্ধ মেশাই,
সযত্নে সহসা বেঁচে উঠি নেশায়।
সযত্নে করি ঘৃণা ও ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


