somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর্ধর্ষ কেল্লা অভিযান

১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস শুরু হওয়ার কথা ছিলো সকাল ৯ টায়। এখন বাজে ৯টা ৪০। ম্যাডাম এখনো আসে নাই। আমরা ক্লাস না করলে মার্ক কমে, রেজাল্ট খারাপ হয়। কিন্তু ম্যাডাম ক্লাস না নিলে ম্যাডামের কি হয়? এই জনগুরুত্বপূর্ণ প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। যদিও আমি পরীক্ষার রেজাল্ট নিয়া চিন্তা করার পাবলিক না। আমি সবসময়ই ব্যাক বেঞ্চার। কিন্তু এখন বসে আছি হাইবেঞ্চে। হাইবেঞ্চে বসে মনের সুখে পা দোলাচ্ছি। এই দেশের শিক্ষা ব্যাবস্থা যে ধ্বংস হয়ে যাচ্ছে আর এর চক্করে পড়ে আমাদের মতো মেধাবীদের(!) মেধার যে কি পরিমান অবমূল্যায়ন হচ্ছে এইটা চিন্তা করে আমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস মাত্র বের হতে শুরু করছিলো এই সময় নিতু বেরসিকের মত বলে বসলো, ‘চল লালবাগ কেল্লায় যাই।‘ আমি দেশের শিক্ষা-ব্যবস্থা আর তার ভবিষ্যত নিয়া চিন্তিত আর এ কিনা আছে লালবাগ কেল্লা নিয়া। এই অভাগা জাতির ভবিষ্যত চিন্তা করে এই বার সত্যি সত্যি আমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। দীর্ঘশ্বাসটা বের হতেই মনে হলো আইডিয়াটা তো খারাপ না। আজকে আর ক্লাস নাই। এতো তাড়াতাড়ি বাসায় যাওয়ার ও কোন ইচ্ছা নাই। উদাস নয়নে আশেপাশে তাকায়া দেখি অন্যরাও উসখুস করতেছে। লাফ দিয়া হাইবেঞ্চ থেকে নেমে বললাম, ‘চল।‘ পাশের জন দাড়ায়া বলল, ‘চল।‘ একে একে ১৫ জন দাড়ায়া বলল, ‘চল।‘ ১৫ জনের এক বিশাল দল হয়ে গেলো। গন্তব্য লালবাগ কেল্লা। আসন্ন অভিযানের কল্পনায় আমরা রোমাঞ্চিত। কিন্তু ঝামেলা হলো, আমরা কেউই লালবাগ কেল্লা চিনি না। কিভাবে যেতে হয় তাও জানি না। আমরা আবার জিওগ্রাফির স্টুডেন্ট। দেশের জিওগ্রাফি সম্পর্কে আমাদের ধারণা অসীম। লালবাগ কেল্লা যে ঢাকায় অবস্থিত এই ব্যাপারে আমরা ১৫ জনই নিঃসন্দেহ। কিন্তু ঢাকার কোথায়? কেউ একজন বলল, পুরানো ঢাকাতেই হবে। শুনে আমরা আশান্বিত হলাম:)। সদরঘাট থেকে তাহলে বেশি দূরে হবার কথা না। রিকশাতেই যাওয়া যাবে। ভার্সিটির গেট থেকে বের হয়ে রিকশা খুজতেই বিপত্তি। রিকশাওয়ালা মামারা যাবে না। এক রিকশায় ৩ জন করে হলেও ১৫ জনের জন্য কম করে ৫টা রিকশা লাগে। কিন্তু পাওয়া গেলো মাত্র ২টা/:)। তাও ভাড়া চায় ৬০ টাকা। আরে ব্যাটা ৬০ টাকা দিয়া তো সদরঘাট থেকে ফার্মগেটই চইলা যাওয়া যায়। এই সময় ঘটলো তাজ্জব ঘটনা। অভিযানের মেয়ে সদস্যরা সামনে এগিয়ে রিনরিনে গলায় বলল, ‘মামা লালবাগ কেল্লা যাবেন?’। সাথে সাথে সব মামা রাজি। ভাড়া চায় ৪০ টাকা। রীতিমত আমাদের নিয়া টানাটানি। আমাদের মুখে তখন একান-ওকান হাসি;)। মনে বিশ্বজয়ের আনন্দ। অবশেষে শুরু হলো যাত্রা। মাথার উপর গনগনে সূর্য, সদরঘাটের ভয়াবহ জ্যাম আর পাশের ঘোড়ার গাড়িতে বাধা ঘোড়াগুলোর গায়ের বিচিত্র সুবাস। সবমিলিয়ে চমৎকার পরিবেশ। কিছুদূর যেতেই ফোন, ফ্যান্সি। বলল, ‘কই তোরা? রিকশাওয়ালা মামা তো রাস্তা চিনে না।‘ রিকশাওয়ালা মামারও যে জিওগ্রাফি জ্ঞান আমাদের মতো এইটা কে জানতো। আমি বললাম, ‘আমরা রায় সাহেব বাজার মোড়ে আছি। চলে আয়।‘ ফোনটা কাটতেই রিকশাওয়ালা আমাদের দিকে ঘুরে সবকয়টা দাঁত বের করে বলল, ‘মামা এইটা তো রায় সাহেব বাজার মোড় না। এইটা তাতী বাজার মোড়।‘ আমি চুপসে গেলাম:-*। রিকশা দূরন্ত গতিতে চলছে। আশ-পাশ দিয়ে সব মানুষ হেটে চলে যাচ্ছে আর আমরা রিকশায় বসে আছি। জ্যাম আর জ্যাম। একটা পার হয় তো আবার আরেকটা শুরু হয়। রিকশায় বসছি মাশাল্লাহ চারজন। আমি আবার সবার উপরে। কিছুক্ষনের মধ্যেই আমার নিম্ন-প্রদেশ অনুভূতি শূন্য হয়ে গেলো। রাস্তার দু-পাশে পুরানো ঢাকার সব বিখ্যাত খাবার দোকান। প্রবেশ পথের বাইরে রাখা বিরিয়ানির ডেকচি। একবার তাকালেই হবে, আর চোখ ফেরানোর উপায় নাই। মনে হয় ডেকচিগুলা আমাকে দেখে দাঁত বের করে হাসছে। আর আমার পেটের ভিতর থেকে কেউ একজন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু কিছুই করার নাই। বিশ্ব-মন্দার এই সময়ে পকেটের অবস্থা কেরোসিন। আবার সাথে আছে ১৪ জন। মনে পড়ে গেলো কবির সেই অমর বানী- ‘কে হায় পকেট খুড়ে অন্যের পেট ভরাতে ভালবাসে?’ কবি যথার্থই বলেছেন। সাধ্য কার কবির কথার অন্যথা করে? অবশেষে প্রায় ১ ঘন্টার ভয়াবহ রিকশা ভ্রমন শেষে চলে এলাম লালবাগ কেল্লায়। রিকশা থেকে নেমে বীরদর্পে এগিয়ে গেলাম গেটের দিকে। কাছে গিয়েই থমকে দাড়াতে হলো। গেটে তালা। ঐ পাশে ঝুলছে একটা নোটিশ। ‘রবিবার সাপ্তাহিক বন্ধ।‘ এক অসীম দুঃসাহসিক অভিযানের করুন পরিসমাপ্তি ঘটল। আমাদের সবার চোখে তখন জ্বলন্ত দৃষ্টিX((। মূল পরিকল্পনাকারী নিতুর মাথা তখন নিচু। একটা দীর্ঘশ্বাস ফেলে এবার আমরা ফিরতি পথ ধরলাম।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×