somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক গ্লাস কল্পনার সাথে এক চিমটি সত্যের মিশ্রনে তৈরী নামহীন এক স্মৃতিকথা।

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

H.S.C পরীক্ষার পর ভর্তি পরীক্ষা। এরপর লম্বা ছুটি। ডিসেম্বর মাস। হাতে কোন কাজ নেই। এমন সময় এক বড় ভাই এক টিউশনীর খোজ দিলো। ছাত্রী এস এস সি পরিক্ষার্থী। তিন মাস অংক করাতে হবে। আমার কোন অসুবিধে নেই। শুধু মনটা একটু খুত খুত করছিলো। পরীক্ষার আগের তিন মাস অংক করাতে হবে মানে রেজাল্ট এর দায়-দায়িত্ব আমাকেই নিতে হবে। তিন মাস পড়িয়ে আড়াই বছরের কোর্সের দায়িত্ব নেয়া অনেকটা ঢেকি গেলার মতো।

আমি ঢেকি গিললাম। ছাত্রীকে অংক করাতে গেলাম। ছাত্রী মোটামুটি গাধা টাইপ। খবর পেলাম, এর জন্য নাকি গত দুই বছরে চার জন অংক শিখক রাখা হয়েছিলো। কিন্তু সেই সব শিক্ষকরা যথেষ্ট মেধাবী না হওয়ায় তারা বাদ পড়েছে। আমি ছাত্রীর মেধায় পুরোপুরি মুগ্ধ হলাম। যে ছাত্রীর মেধার সামনে আমার পূর্বাপর চার জন শিক্ষক পরাস্ত হয়েছেন তার সামনে নিজেকে বড় ক্ষুদ্র মনে হতে লাগলো।

জীবনের প্রথম টিউশনি বলে আদা-জল খেয়ে লাগলাম। ছাত্রীকে পড়াই এক ঘন্টা আর আমি বাসায় হোম-ওয়ার্ক করি তিন ঘন্টা। প্রতিটি অংককে কিভাবে আরো সহজভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে রীতিমতো গবেষনা করি। একটা বিষয়কে কতভাবে যে বোঝানোর চেষ্টা করি!!!! কষ্টের ফলও পেতে শুরু করলাম। প্রথমে মনে হয়েছিলো পাস করানোটাই কঠিন। কিন্তু ধীরে ধীরে মনে হতে লাগলো এর চেয়ে অনেক ভালো রেজাল্ট ও সম্ভব। প্রতি সপ্তাহের নেয়া বিশ মার্কের পরীক্ষাতেও উন্নতির গ্রাফটা উর্ধমুখীই থাকলো। আমার পরিশ্রমের ফল পেয়ে আমি খুশি হতে থাকলাম।

দুইমাস পরে যখন প্রথম একশ মার্কের একটা পূর্ণাংগ পরীক্ষা নিলাম তখনই বাধলো বিপত্তি। ছোট ছোট পরীক্ষাতে পারা অংকগুলো বেশিরভাগই ভুল করলো বড় পরীক্ষায়। এতো দিনের পরিশ্রমের এই পরিণতি দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো। যাকে গত দুই মাসে একটা কড়া কথাও বলিনি তাকেই আবোল-তাবোল যা ইচ্ছা তাই বকে চললাম আমি। কিছুক্ষন পর হুশ হতেই চমকে উঠলাম। অপমানে লাল হয়ে ওঠা মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তখন তাকিয়ে আছে সে আমার দিকে। আহত সে চোখে টলমল করছে অভিমানের অশ্রুজল।

বর্ণনাতীত সে সৌন্দর্যের আমি প্রেমে পড়লাম। সেই গোলাপী মুখ, আহত দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর অভিমানী অশ্রুজলের আমি প্রেমে পড়লাম। মানুষ নয়, তার একটি অভিব্যক্তির প্রেমে পড়লাম। পরদিন পড়াতে গিয়ে কোন কারন ছাড়াই আবার বকা-ঝকা করলাম। এরপর আবার সেই মূর্তির দেখা মিলল। সেই তীক্ষ্ণ দৃষ্টি, গোলাপী মুখ আর অভিমানী অশ্রুজল দেখে মনে হলো শুধু এই দৃশ্যটা দেখার আশাতেই আমি কাটিয়েছি আমার জীবনের এতোগুলো বছর। আমার জীবনের অতি আরাধ্য সে দৃশ্য যেনো আমার জীবনকে সার্থক করে দিলো।

বাসায় এসে নিজেকে শতবার প্রশ্ন করলাম। কখনো তো ঐ মেয়েটার প্রতি কোনো আকর্ষন অনুভব করিনি। তবে কেনো শুধু ঐ বিশেষ অভিব্যক্তিটার প্রতি আমার এতো আকর্ষন? আমি কি মেয়েটার প্রতি দূর্বল? আমি কি............? কিন্তু নিজের মধ্যে দূর্বলতার কোন চিহ্নও খুজে পেলাম না। তারপরেও বিবেকের দংশনে দংশিত হলাম। অসহায় আক্রোশে টেবিলে মাথা ঠুকলাম। তবুও এই প্রশ্নের কোনো কূল-কিনারা করতে পারলাম না।

এরপরেও তাকে আরও এক মাস পড়িয়েছিলাম। আমার জন্য খুবই কষ্টদায়ক একটি মাস। ঐ দিনের পর আর কোনদিন কোনো কঠিন কথা তাকে বলিনি। চোখ তুলে তাকাইনি পর্যন্ত। ভয়ে। অচেনা এক আমি’র প্রকাশিত হবার ভয়ে, যে সত্তাটি আমার কাছে বড্ড অপরিচিত।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×