-
-
-
-
-
-
-
-
-
-
-
আজ সকালে আমাদের এলাকা থেকে রুপা নামের একটি কাজের মেয়ে হারানো গিয়েছে।
তার বয়স ১২ বছর। উচ্চতা আনুমানিক ৩ ফিট ৮ ইঞ্চি। গায়ের রঙ শ্যামলা ।হারানোর সময় তার পরনে ছিলো নীল রঙের সালোয়ার কামিজ।
আজ সকালে দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনে আনতে বলা হলে সে ঘর হতে বের হয়ে যায়। এর পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না।
রুপা গুম হবার প্রায় ১২ ঘন্টা পার হয়ে যাবার পরেও পুলিশ তাকে খুজে বের করতে পারেনি। গঠিত হয়নি কোনো তদন্ত কমিটি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘন্টা সময় পর্যন্ত চেয়ে নেন নি। দেখে মনে হচ্ছে সরকার এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন।
তাই, বিরোধী দলের কাছে আমার অনুরোধ, লাগাতার হরতালের কর্মসূচি ঘোষনা করুন। রুপা কে যতক্ষন না পর্যন্ত খুজে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। এই গুম মেনে নেয়া যায় না। সরকার আজ কোথাও নিরাপত্তা দিতে পারে না। বেড-রুম, বনানীর রাস্তা এমনকি পাড়ার বিস্কুটের দোকানেও মানুষ আজ নিরাপত্তাহীন। সবাই গুম আতংকে অস্থির।
তাই, প্রিয় বিরোধী দল আপনারা হরতালের ডাক দিন। হরতাল। লাগাতার হরতাল।
অফ-টপিক কথাঃ আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে। ১৬, ১৭ টানা ২ দিন পরীক্ষা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


