পাত্রীর বাড়ি ইসাপুর। যেতে হবে ২ টা নদী পার হয়ে। বহু পাত্রী দেখায় অভিজ্ঞ মামা ব্যকপেইনে শয্যাশায়ী। কপাল পুড়লো আমার। মামার মতো এতো অভিজ্ঞ একজন মানুষের রিপ্লেসমেন্ট হইলাম আমি। মেজাজ টা পুরাই খিচরায়া গেলো
সকাল ৯ টায় রওনা দিয়ে পাত্রীর বাড়ি তে পৌছুলাম বেলা সাড়ে এগারোটায়। গিয়ে দেখি ধুন্ধুমার অবস্থা। সবাই ব্যস্ত হয়ে ছোটাছোটি করতেছে। বসার ঘরে বসতে না বসতেই নাস্তা হাজির। নাস্তার বাহার দেখে এতোক্ষনে আমার মুখে হাসি ফুটলো
কিন্তু এই অধমের মনের কথাটা কেউই বুঝলোনা। হেরা আল্লাহর রস্তে শুরু করছে তো করছে আর থামনের নাম নিশানা নাই। আমি ফ্যাল-ফ্যাল কইরা পিঠাগুলার দিকে তাকায়া আছি।
হঠাৎ, একটা জনগুরুত্বপূর্ন প্রশ্ন মাথায় আসলো। "জীবনে আছে টা কি?" এই কইশ্চেন টা নিয়া যখন গবেষনা করতাছি, তখন আঁতকা গায়েব থেইকা উত্তর আসলো - খেতা আর বালিশ। ভাইবা দেখলাম, আসলেই তো, দুনিয়ায় খেতা আর বালিশ ছাড়া তো আর কিছুই নাই। তাইলে হুদাই খাওন সামনে নিয়া বইসা আছি ক্যান? লজ্জা শরমের মাথা খাইয়া, ময় মুরুব্বীগো কাচকলা দেখাইয়া আমি নিজেই একখানা ট্রে টাইনা লইলাম। তারপর আর কোন কথা নাই। একটা কইরা তুলতাছি আর সোজা পেটে চালান। ইশশশি.......রে........ পিঠা তো না সাক্ষাত অমৃত
দুপুরের খাবার দিলো দুপুর ২টায়। বিশাল একটা রুমের মধ্যে পাটি বিছানো। তার ওপরে ধবধবে সাদা চাদর। সবাই গোল হয়ে বসেছে। আমাদের সাথে পাত্রীর বাবা, ২ চাচা আরেক প্রতিবেশীও বসেছে। পুরোপুরি বৈঠকি খাবারের আসর। বাড়ির মেয়েরা খাবার নিয়ে আসতেছে। ফার্স্টে আনলো ভাত, সাথে ৪-৫ রকমের শাক। তারপরে রুই মাছ, কই মাছ, শিং মাছ, শোল মাছ, বোয়াল মাছ
চাইর প্রকারের মাছ টেষ্ট কইরা মাত্র পঞ্চম মাছের বাটিটা প্লেটের কাছে আনছি। এইসময় দেখি দুই ডিশ ভইরা পোলাও আইতাছে। আমি তো বেকুব হইয়া গেলাম। মাছ দিয়া পোলাও খাইতে কইবো নি আবার? তারপর দেখি একে একে আস্ত কবুতরের রোস্ট, মুরগীর রোস্ট, গরুর রেজালা, খাসির রেজালা, গরুর মগজ ভুনা................ না..... আমি আর সইতে পারলাম না। বাম হাত দিয়া বুকের বামপাশটা খামচায়া ধরলাম। কল্পনাও করি নাই, পরে এতো কিছু থাকতে পারে। কিন্তু যা হওয়ার হয়া গেছে, ততক্ষনে আমার পেট পুরা ভর্তি। এইরুপ কান্ডে আমি রীতিমতো স্তব্ধ। তারপরেই নতুন উদ্দমে গা ঝাড়া দিয়া উঠলাম। যতক্ষন শ্বাস, ততোক্ষন আঁশ। বিপুল বিক্রমে রোস্ট আর রেজালার বাটি টা টাইনা নিলাম। তারপর? তারপর আর কি? তারপর তো ইতিহাস.........
তবে ইতিহাসটা বেশি একটা জমলো না। লাঞ্চে আইটেম ছিলো গুইনা গুইনা ২৫ টা। আর আমি খাইতে পারছি সর্বসাকুল্যে ১০-১২ টা। গলা পর্যন্ত খাইয়া তখন আমি টাক সোজা হইয়া বইসা আছি। নড়াচড়া করতে পারতাছি না। কষ্টে বুকটা ভাইঙ্গা যাইতাছে। মনে হইতাছিলো একরাশ অভিমান এসে বুঝি গলার কাছে দলা পাকায়া আছে। পরে বুঝছি, আমি আসলে গলা পর্যন্ত খাইয়া ফালাইছিলাম, অইটাই গলার কাছে লাগতাছিলো।
আমি যখন শিরদাড়া খাড়া কইরা বইসা নিজের বলদামির লেইগা নিজের চৌদ্দ গুষ্ঠি উদ্দার করতাছি তখন দেখি এক নারী দরজা দিয়া প্রবেশ করতাছে। তার হাতে একখানা বাটি। বাটি টা নামায়া রাখতেই বুঝলাম, এই নারীরেই বলা হয়, আ লেডি উইথ ডেজার্ট। আমার সামনে বাটি ভর্তি রসমালাই। আর আমি তখন হাঁ কইরা উপরের দিকে তাকায়া হাসফাস করতাছি। আমার জীবনে মনে হয় এতো কষ্টের দিন আর আসে নাই। চোখের সামনে ১৪ প্রকারের ডেজার্ট কিন্তু একটাও আমি খাইতে পারতাছি না।
শুধু একটা কথাই তখন বারবার মনে আসতেছিলো, কেনো? কেনো? কেনো?
কেনো মানুষের পেট এতো ছোট হয়? কেনো?
মূল টপিকঃ পাত্রী দেখা, পছন্দ করা এসব বড়দের কাজ। তারপরেও আমি ভাইয়া কে বলে দিছি, ভাই তুমি রাজি থাকো আর নাই থাকো আমি রাজি। জীবনে আছে টা কি বলো? অই খেতা আর বালিশ ই তো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


