সদরঘাটে বিহঙ্গ বাসে বসে আছি। ফার্মগেট যাবো। ঘড়িতে সময় দুপুর আড়াইটা। মাত্রই একটা জঘন্য পরীক্ষা দিয়ে ভার্সিটি থেকে বের হয়েছি। মন, 'আমাকে দিয়ে কিচ্ছু হবে না' টাইপ খারাপ। আসলে ঠিক খারাপ না। অনেকটা উদাস উদাস। অনেকক্ষন ধরেই পড়াশোনা করে, কে, কবে, কি করেছে সেটা মনে করার চেষ্টা করছি। নাহ... কিচ্ছু মনে পড়ছে না।
আমার জন্য মন ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো, মানুষ দেখা। আশে পাশের মানুষদের খুব ভালো করে লক্ষ্য করা। কে কি করছে, তা খুটিয়ে খুটিয়ে দেখা। বাসে বসে আছি। বাস ভর্তি মানুষ।
আমার পাশের সারির সামনের সিটে একটা মেয়ে বসেছে। ভার্সিটি স্টুডেন্ট ই হবে। সিনিয়র না জুনিয়র বুঝতে পারছি না। তার সাথে আরো ৩ ছেলে বন্ধু। মেয়েটার পাশে একজন, আর পেছনে দুই জন। একেবারে প্যাকেট করে রেখেছে। ভালো মতো দেখা ও যাচ্ছে না। মেয়েটা দেখতে কি খুব সুন্দর? মনে হয় না। স্বাভাবিক ই তো। হাতে একটা পেয়ারা। মাত্র খাওয়া শুরু করেছে। খেতে খেতে পেছনের দুই বন্ধুর সাথে ঘুরে কথা বলছে। ভালোই তো, আমি ভালো করে দেখতে পাচ্ছি। আচ্ছা, চোখদুটোকে কি একটু অন্যরকম লাগছে না? অন্যদের মতো না। বরং একটু আলাদা। বড় বড় সাদা দুটি চোখ। মাঝখানে গোল কালো চোখের মনি। চোখের চারপাশে হালকা করে কাজল দেয়া। কি গভীর। কি মায়া। দেখেই তো ডুবে যেতে ইচ্ছে করে। ঠোটে হালকা করে লিপস্টিক দেয়া। হালকা গোলাপী রঙের লিপস্টিক। আলাদা কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে, এটা না হলে হতোই না। এটাই স্বাভাবিক। কই? আগে কোনো মেয়েকে তো লিপস্টিকে এতো সুন্দর লাগে নি। ঠোটের নিচটায় একপাশে কালো একটা তিল। ছোট্টো এই কালোই কি ভয়ংকর সুন্দর। ঠোটের ফাকে মুক্তোর মতো সাদা দাত। সেই দাত দিয়ে কি সুন্দর কচ-কচ করে পেয়ার খাচ্ছে!!!
পেয়ারা? নাহ... !!! মেয়েটা কি অবলীলায় কচ-কচ করে আমার হৃদয় টা খেয়ে নিচ্ছে।
আমি খুন হলাম। এই ভরদুপুরে, এই বাসে, এই কোলাহলপূর্ন শহরে, সবার সামনে নৃশংস ভাবে খুন হলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


