somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আকিব জিলান রামিম
বৃহৎ এ মহাবিশ্বের তুলনায় আমি এক ক্ষুদ্র ধুলিকণা বিনা কিছুই না, তেমনি মহাকালের তুলনায় আমার জীবনকাল অতি নগণ্য। এই ক্ষুদ্র সময়ে অতি ক্ষুদ্র সত্তার মাধ্যমে এমন কিছু করতে চাই যাতে অসীম মহাবিশ্বের কিঞ্চিৎ পরিমাণ হলেও পরিবর্তন হয়, উন্নতি হয়।

আপনার পারসোনালিটি : মনোবিজ্ঞান

০৩ রা জুলাই, ২০১৬ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মধ্যে অনেকেই মনোবিজ্ঞান বিষয়ে জানতে আগ্রহী। কিন্তু দুঃখের বিষয় হল এ বিষয় নিয়ে বাংলায় লেখার সংখ্যা খুব কম। তাই মাতৃভাষায় মনোবিজ্ঞান নিয়ে কিছু লিখলাম যা কৌতুহল প্রবণ মানুষদের ভাল লাগতে পারে।
পোস্ট দেখেই হয়তোবা বুঝে নিয়েছেন আমি যে বিষয়টি নিয়ে লিখেছি সেটা হল মানুষের পারসোনালিটি বা ব্যক্তিত্ব । আমারা অনেকেই অনেকসময় অনেককে ব্যক্তিত্বহীন বলে গালি দেই কিন্তু আমারা জানি সকলেরই ব্যক্তিত্ব আছে। তবে সবার ব্যক্তিত্ব এক নয়। ভিন্ন ব্যক্তিসত্তার মানুষ আছে বলেই মানুষের মনোভাব, দৃষ্টিভঙ্গি ও মতের এত পার্থক্য। পারসোনালিটি বা ব্যক্তিত্ব বলতে এখানে একজন মানুষের চাল-চলন , মনোভাব, তথ্য প্রক্রিয়াকরণের ধরন, প্রায়োরিটি ইত্যাদিকে বোঝানো হয়। একজন মানুষের সকল মানসিক বৈশিষ্ট্যগুলো মিলেই তৈরি হয় তার পারসোনালিটি বা ব্যক্তিত্ব। এই বৈশিষ্ট্যাবলীর মাধ্যমে মানুষকে পৃথক কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।মানুষের ব্যক্তিত্ব নির্ণয়ের সবচেয়ে বহুল সমর্থিত পদ্ধতি হল MBTI.যার পূর্ণরূপ হচ্ছে Myers–Briggs Type Indicator. Myers এবং Briggs নামক মা-মেয়ে মিলে এই পদ্ধতির প্রচলন করেন যাতে ১৬ প্রকারের ব্যক্তিত্বের ধারণা দেয়া হয়।
চলুন প্রথমে জেনে নেই কেন আমাদের পারসোনালিটি সম্পর্কে জানা উচিত বা জেনে কি লাভ হবে :
১)নিজের পারসোনালিটি জানার মাধ্যমে আপনি নিজেকে আরো গভীরভাবে জানতে পারবেন, নিজের শক্তি-সামর্থ্য ও দুর্বলতাগুলো জানতে পারবেন।
২)আপনি একজন ব্যতিক্রমী মানুষ নন; আপনার মত আরো মানুষ আছে তা জানতে পারবেন!
৩)আপনার জন্য কোন ধরনের লাইফ পার্টনার বা বন্ধু সবচেয়ে উপযুক্ত তা জানতে পারবেন! (যুক্তিসম্মত গবেষণা হতে প্রাপ্ত, নক্ষত্রের দিশা দেখে নয়!)
৪) বুঝতে পারবেন যে অন্যদের চিন্তাধারা ভুল নয়; তারা ভিন্ন।
৫)আপনার সামর্থ্যকে কোন পেশায় কাজে লাগালে আপনি জীবনে সুখি হতে পারেন তার ধারনা পাবেন!
৬)আপনার অনুভূতি ও প্রয়োজনগুলোকে উপলব্ধি করতে পারবেন।
৭)অন্যদের বুঝতে পারবেন এবং অন্যের সাথে ভাল সম্পর্ক স্থাপনে সুবিধা লাভ করতে পারবেন!
এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে যা এখানে বলা সম্ভব নয়।
MBTI পদ্ধতিতে সকল মানুষকে ১৬টি ভাগে ভাগ করা হয়েছে। মানুষের সাধারন ৪টি বৈশিষ্ট্য পৃথকীকরণের মাধ্যমে এ ভাগ গুলো গড়ে ওঠে। বৈশিষ্ট্যগুলো হল:
১)আপনার জগত:আপনি কি বাইরের জগতে মানুষের সাথে কথা বলতে ভালবাসেন বা Extrovert নাকি আপনি একা একা নিজের মনে চিন্তা করতে পছন্দ করেন বা Introvert?
২)তথ্য গ্রহণ: আপনি কি যা তথ্য পান তাই মনে রাখেন বা ব্যবহার করেন বা Sensor নাকি তথ্যের মর্মার্থ বুঝতে বেশি আগ্রহী হন বা Intuitive?
৩)সিদ্ধান্ত গ্রহন: আপনি কি সিদ্ধান্ত গ্রহনে বেশিরভাগ সময় আবেগ অনুভূতি দিয়ে বিচার করেন বা Feeler নাকি যুক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন বা Thinker?
৪)গঠন: সমাজে জীবনযাপনের ক্ষেত্রে আপনি কি কোনো কিছু পুর্ব নির্ধারিত থাকাকে পছন্দ করেন নাকি যেকোন সময়ে নতুন সিদ্ধান্ত গ্রহনে আগ্রহী হন? অর্থ্যাৎ Judging or Perceiving.

একজন মানুষ যদি Extrovert হয়, তথ্য গ্রহনে Sensor, সিদ্ধান্ত গ্রহনে Thinker এবং গঠনে Perceiver হয় তাহলে তার পারসোনালিটি হল 'ESTP'.এভাবে ১৬টি পারসোনালিটি টাইপ তৈরি হয়।যেমন:ISFP,ESTJ,INFJ,ENTP(N=iNtutive) ইত্যাদি। সাধারনত কেউ সম্পুর্নভাবে Extrovert,Introvert, Sensor, Intuitive ইত্যাদি হয় না, পারসোনালিটি টেস্টে কোনো ট্রেইট ৫০% এর বেশি হলে তাকে সেই বৈশিষ্ট্যের অধিকারী বলা হয়। এদের প্রত্যেকের চাল চলন আলাদা। জন্মদিনে গিফট হিসেবে কি পেলে সবেচেয়ে খুশি হবে তা সেই জনের পারসোনালিটি টাইপ বলে দিতে পারে!


আপনি যদি আপনার পারসোনালিটি টাইপ জানতে আগ্রহী হন তাহলে আপনাকে একটি টেস্ট দিতে হবে। সেখানে কিছু প্রশ্ন থাকবে তার উত্তর সঠিক ভাবে দিলেই আপনি আপনার পারসোনালিটি টাইপ জানতে পারবেন এবং এর সাথে সাথে আপনার পারসোনালিটি সম্পর্কে অনেক তথ্য পাবেন। তবে অবশ্যই প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে আপনার কেমন হওয়া উচিত সেটা নয় বরং আপনি যেমন সেভাবেই সৎ উত্তর দিতে হবে। পারসোনালিটি টাইপ টেস্ট করার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত ও নির্ভরযোগ্য সাইট হল 16personalities.com . এখান থেকে আপনি কোনো খরচ ছাড়াই আপনার পারসোনালিটি টেস্ট করতে পারেন এবং আপনার নিজের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। পরবর্তী পোস্টে ১৬টি ব্যক্তিত্বের তুলনামুলক আলোচনা করা হতে পারে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা!

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:২০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×