আমি অনেক দিন Finance-এর পাশাপাশি HR-এ সাপোর্ট দিয়েছি। এখানে অনেক মজার/আজগুবি ঘটনা আছে। অল্প কিছু শেয়ার করতে ইচ্ছা করছে। CV submission এর গল্প দিয়েই শুরু করা যায়ঃ
আমার বর্তমান কোম্পানীতে ১২ মাস recruitment চলতে থাকে। প্রায়-ই আমরা Bdjobs-এ circular দেই। মাঝে মাঝে দৈনিক পত্রিকাতে। প্রতি পদের বিপরীতে অবিশ্বাস্য রকম আবেদন পড়ে। টেকনিক্যাল চাইলে ১ পদের বিপরীতে ৪০০-৫০০ আর বিবিএ/এমবিএ চাইলে ১ পদের বিপরীতে ৪০০০-৫০০০!! সব CV দেখা সম্ভব হয়না। তাই অনেকে অনেক ভাবে দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে।
১. একবার একটা circular-এর পর একলোক প্রতিদিন ১৫-২০ বার CV পাঠানো শুরু করলো! ৩ দিন দেখার পর তাকে ফোন দিয়ে বলতে হয়েছিল , “ভাই, আমরা আপনার CV টা দেখেছি। দয়া করে আর পাঠায়েন না”!!
২. এক জন আছে, সে এখনো প্রতি সপ্তাহে একবার করে CV পাঠায়!
৩. একবার একটা CV তে একটা ছবি দেখার পর একটু অবাক হলাম। খুব চেনা চেনা লাগছিল। পরে দেখলাম সে নিজের ছবির যায়গায় নায়িকা পূর্নিমার ছবি দিয়ে দিয়েছে!!
(চলবে)
-রানা সোহেল
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



