somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুরত্বঃ একটি গল্প অপচেষ্টা (পুর্নাংগ)

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ গল্প সেজান কে নিয়ে, বয়স ৮, জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতে। পড়ালেখা, টেলিভিশন, মোবাইল আর কম্পিউটার, এই ওর দিন রাতের সাথি, বেড়ে ওঠারও। সপ্তাহের ছুটির দিনে বাবা-মার সাথে বিভিন্ন শপিংমলেও যাওয়া হয় কখনো কখনো। এর বাইরে বন্ধুদের জন্মদিন আর বিয়ের অনুষ্ঠান তো আছেই। বাবা মায়ের সাথে কোন একটা অনুষ্ঠান উপলক্ষে বাবার এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। এই ওর প্রথম গ্রামে আসা। চারপাশে অনেক কিছুই ওর কাছে নতুন লাগছে। ছোট ছোট বাচ্চারা খালি গায়ে এবং খালি পায়ে ছোটা ছুটি করছে, পানিতে ঝাপিয়ে পড়ছে, তারপরও কেও তাদেরকে কিছু বলছেনা। মোটামুটি অবাস্তব একটা দৃশ্য!

গতকাল এসে পৌছাতে পৌছাতেই সন্ধ্যা। তাই তেমন কিছু দেখা হয়নি। তবে সন্ধ্যার পর একটু ভয়ই পেয়ে গিয়েছিল সেজান। দূরে অন্ধকারের ভেতরে হঠাৎ হঠাৎ আলো জ্বলে উঠেই আবার নিভে যাচ্ছে। এ কেমন ভুতুড়ে ব্যপার! তবে একটু পর মাকে জিজ্ঞাস করে ও জানতে পারলো এগুলো নাকি জোনাকি নামের এক ধরনের পোকা। এগুলোর জ্বলতে নিভতে নাকি ব্যটারি লাগেনা, আবার চার্জও দিতে হয়না! এটা কোন কথা হলো? ফিরে গিয়ে বন্ধুদেরকে বলার মতো একটা গল্প হলো। অবশ্য সবাই চাপা বলে উড়িয়েও দিতে পারে।

আসার পর থেকে বেশ অনেকগুলো ব্যপার দেখে ওর ছোট মাথা চিন্তিত হয়ে পড়েছে। যেমন সেজান কিছুতেই বুঝে উঠতে পারছে না, ডাব গুলো ভ্যান গাড়ির উপর না রেখে বড় বড় গাছের মাথায় ঝুলিয়ে রেখেছে কেন? ও তো ছোট বেলা থেকেই দেখে আসছে, ডাব একটা ভ্যান গাড়ির উপর জমা করা থাকে আর একজন সেগুলো কেটে কেটে বিক্রি করে! একজনকে দেখলো গাছ থেকে কলা পাড়ার সময় পুরো গাছ টাই কেটে ফেলছে! কি অদ্ভুত! এরকম আরো অনেক কিছু। তবে এখন ওর মাথায় যে জিনিস টা ঘুরছে, সেটাই ওর কাছে সব থেকে অদ্ভুত লাগছে। বেশ বড় ফাকা একটা জায়গার সামনে এখন ও দাড়িয়ে আছে, যেখানে অনেক বড় বড় কয়েকটা apartment হতে পারতো, গ্রামের মানুষ এই জায়গা টাকে “মাঠ” বলে। এখানে নাকি ফুটবল খেলা হয়। সেজানও ফুটবল খেলে, ওর কম্পিউটারে অথবা বাবার ট্যাব-এ। অনেক চেষ্টা করেও সেজান বুঝতে পারছেনা, ফুটবল খেলতে এত বড় জায়গা কেন লাগবে আর up-down key ছাড়া ফুটবলই বা মানুষ কি ভাবে খেলে!!

--দুরত্ব বাড়ছে মাটির সাথে। হারিয়ে যাচ্ছে শৈশবের দুরন্তপনা, কম্পিউটার আর পড়ার টেবিলে।

-রানা সোহেল
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×