somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

রোজার অনুশীলন কীভাবে সারা বছর জাগ্রত রাখা যায়

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সবচেয়ে মর্যাদাবান ও উন্নত সৃষ্টি হিসেবে পাঠানো হয়েছে। এর মধ্যেও আবার বনী আদমের মর্যাদার শ্রেণিবিভাগ করা হয়। প্রেরণকারী মহান সত্ত্বা সম্পর্কে যিনি ওয়াকিবহাল ও তাঁর প্রতি অনুগত ও নিবেদিত তার মর্যাদা আরো ওপরে। তবে এ বিষয়সমূহ অনুধাবন করতে হলে চিন্তা শক্তিকে সক্রিয় রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বার বার বলেছেন, চিন্তাশীলদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে, যদি তোমরা চিন্তাশীল হও ইত্যাদি। তার অর্থ দাঁড়ায়, একজন মুসলিম কখনই অপরিণামদর্শী কিংবা গতানুগতিক জীবনধারার অধিকারী হন না। তিনি আগ-পিছু অনেক বিষয়ে ভাবেন, সজাগ থাকেন ও সুযোগকে কাজে লাগাতে সর্বোচ্চ তৎপরতা অবলম্বন করেন।

মাহে রমজানের রোজা মুমিনের জন্য মহত্তম সৌভাগ্যের এক অপূর্ব প্রতীক। এটি মহান ¯্রষ্টার পক্ষ থেকে এক অনন্য নেয়ামত। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মতো এ বাস্তব মহড়া মুমিনের জীবনকে সম্পূর্ণ বদলে শুদ্ধতম চরিত্রে পরিগঠিত করতে সক্ষম। অশ্লীলতা, অনৈতিকতা, অশুদ্ধ চিন্তা, ক্ষতিকর মনোবৃত্তিসহ সব রকম পানাহার থেকে বিরত থাকার শারিরীক কষ্টের এ অনুশীলন রোজাদারের কাছে কষ্টের না হয়ে বরং ¯্রষ্টার নৈকট্য অর্জন ও উপযুক্ত প্রতিদানের প্রত্যাশায় সুখকর অনুভূত হয়। দূরদর্শী চিন্তা দিয়ে একটু বিবেচনা করলে এ অনুভূতি বছরের সব ক‘টি দিনেই সম্প্রসারিত করা সম্ভব।

রোজা তাকওয়া অর্জনের যে তাগিদ ও দাবী নিয়ে আসে অন্যান্য সময়েও তার প্রভাব থেকে মুক্ত হওয়া মুমিনের জন্য উচিত নয়। প্রচুর উদাহরণ এমন রয়েছে যে, দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তি রমজানের রোজা পরিপালনকালে হারাম উপার্জন থেকে বিরত থাকেন। যে ¯্রষ্টার ভয়ে তিনি এমন করেন বছরের অন্যান্য দিনগুলোতেও সে ¯্রষ্টা বিদ্যমান থাকেন। সুতরাং রোজার মাসের অবলম্বিত নৈতিক মানের যেন পতন না হয় সে মূল্যবোধই অক্ষুণœ রাখা জরুরি। আর এটা কঠিন মনে করার কোন কারণ নেই। আল্লাহ বলছেন, “আল্লাহকে (সত্যিকার) ভয় করে তাকওয়া অনুসরন করলে আল্লাহ বান্দার বিভিন্ন বিষয়গুলো সহজ করে দিবেন।” (সূরা তালাক : আয়াত-৮)

রমজান হচ্ছে ধৈর্যের মাস এবং ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। রমজান হচ্ছে সহানুভূতির মাস যার পরিণামে মহান আল্লাহর সান্নিধ্য প্রাপ্তি সহজ হয়। অন্যান্য গুণাবলীর পাশাপাশি রমজানে আহরিত এ দুটো গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ মুমিন ব্যক্তিকে প্রকৃত সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। রোজা মানেই নিয়ন্ত্রিত জীবন যাপনের হাতে কলমে এক অনন্য প্রশিক্ষণ। শারিরীক ও মনের সুস্থতার জন্য নিয়ন্ত্রিত জীবনধারা অপরিহার্য। ইহকালীন ও পরকালীন সাফল্য লাভের জন্য মন ও চিন্তার রোজার পাশাপাশি চোখের, কানের, জিহ্বার, পেটের প্রভৃতি ইন্দ্রিয়ের রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সুন্দর থাকতে চাই। এ ত্রিবিধ আকাক্সক্ষা পূরণে রোজার মনস্তাত্ত্বিক অনুশীলন সম্প্রসারিত করা প্রয়োজন। কেবল নির্বোধেরাই এ সুযোগ হাতছাড়া করে। তারা তো খোদ রোজার মাসেও বরকতময় সাফল্য হাসিলে ব্যর্থ হয়ে দুর্ভাগার খাতায় নাম লেখায়।

আবার মানসিক ও শারিরীক উভয় প্রকার অনুভূতির সম্মিলন চাইলে বছরের অন্যান্য দিনেও (নিষিদ্ধ দিনসমূহ ব্যতীত) ফাঁকে ফাঁকে রোজা রাখা যায়। মূল মাঠে খেলার আগে যেমন দায়িত্বশীল খেলোয়াড় প্রাক্টিস ম্যাচ খেলেন আবার খেলা শেষ হওয়ার পরেও ফিটনেস ও পারফরমেন্স সঠিক পর্যায়ে রাখতে রিহার্সেলের আশ্রয় নেন ঠিক তেমনি মাহে রমজানের পরেও মাঝে মাঝে রোজার অনুশীলন করা উচিত। রমজানের রোজা ছাড়াও আমাদের নবী করিম (স.) প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি বলেন, ‘এ দু‘দিন আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয়। আমি চাই যে, রোজা অবস্থায় আমার আমল পেশ করা হোক।” এ ছাড়াও প্রত্যেক চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে তিনি রোজা রাখতেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘যে ব্যক্তি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখে, পিপাসার দিন অর্থাৎ কিয়ামতের দিন তাকে পানি পান করানো আল্লাহর কর্তব্য হয়ে যাবে।”

অতএব দেখা যাচ্ছে যে, রোজা থেকে গৃহীত প্রশিক্ষণ সারা বছর পরিপালনের পাশাপাশি ফিজিক্যালি অনুশীলনেরও উদাহরণ আমাদের সামনে বিদ্যমান। সুতরাং তাকওয়াভিত্তিক পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ জীবন গঠনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন মুক্তি লাভের প্রত্যয়ে রোজার শারিরীক ও মানসিক উভয় প্রকার অনুশীলন সারা বছরই জাগ্রত রাখা উচিত।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×