somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ''রায়ান ঋদ্ধের'' জন্মদিন :)

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যে লেখালেখি করি এর পিছনে অল্প কিছু মানুষের অবদান আছে। আমার উপর এদের প্রভাব এতই প্রবল যে আমি চাইলেও এদের থেকে নিজেকে মুক্ত করতে পারব না। কেউ কেউ হয়তো জানেই না ওরা আমাকে কতটা প্রভাবিত করে। :|

রায়ান ঋদ্ধ। আমার "ঋ" অক্ষরটার প্রতি দুর্বলতা আছে। সেজন্যই হয়তো নামটাও ভাল লাগল। আইডিটাতে রিকু দিলাম একসেপ্ট হইলো। টাইম লাইন চেক করা শুরু করলাম। জোস জোস সব লেখা। ঐ টাইমলাইনে ঘুরতে ঘুরতেই দেখি আমার এক পোস্টে কমেন্ট হইছে, আইডিটা থেকে। কমেন্টে কথা হইলো। আরও কিছু পোস্টে এর পর কয়েকদিন কথা হইলো।

ফেবু লগইন করে নোটিফিকেশন পাইলাম। আমাকে "আমরা ব্লগার" গ্রুপে অ্যাড করা হইছে। :-* অ্যাড করছে রায়ান ঋদ্ধ । আমি ব্লগার না। ভয়ে ভয়ে গেলাম গ্রুপে। পড়লাম কিছু লেখা।

মাথায় প্রশ্ন আসে, "আচ্ছা, ভাইয়াটা কি ব্লগার নাকি?" ভাইয়াকে জিজ্ঞাসা করলাম। আমি মনে করতে পারি স্পষ্ট, আমি লিখছিলাম "ভাইয়া,তুমি কি বল্গার?" (ব্লগার বানানটাই ভুল।)। ভাইয়া ভুলটা ধরল না। ব্লগ নিয়ে কথা হইলো। ভাইয়াকে বললাম আমি ব্লগিং করব। সব কিছু বলে দেয়ার পরেও আমি (মহা গাধা) একটা ব্লগ খুলতে পারলাম না। ভাইয়াই শেষে খুলে দিল। শুধু যে খুলে দিল তা না। আমিনুর ভাইয়ের মেইল আইডিও দিল আমার ব্লগ আইডি সেফ করে নেয়ার জন্য। আমি যতদিন সামুতে ব্লগিং করব ততদিন ভাইয়ার কথা মনে পড়তেই থাকবে। (সামু আমি আজীবন ছাড়তেছি না)। সামুতে পোস্ট করা আমার প্রতিটা পোস্ট ভাইয়াকে উৎসর্গ করা।

তসলিম স্যারের (DZS এর শিক্ষক) ব্যাপার নিয়ে ভাইয়ার সঙ্গে কথা হইলো। দেখা করব ঠিক হইলো। জীবনে অনেক আজিব আজিব প্রাণী দেখছি, ব্লগার দেখিনি। মনে করছিলাম বিশাল বিশাল চুল-দাঁড়ি ওয়ালা হবে কেউ। নাহ্, কিউট একজনের সঙ্গে দেখা হইলো। প্রিন্স টাইপ। (বাঁচলাম, আমি মনে করছিলাম পুরাই ভাব ধরা পাবলিক হবে বুঝি)।

কয়েকদিন আগের কথা বিতর্ক আছে একটা। কলেজিয়েট স্কুলের সাথে। ভাইয়াকে ম্যাসেজ দিয়ে জানাইলাম শুধু। অনলাইন ছিল না তখন। সারারাত নেটেই ছিলাম। ভাইয়া ছিল না। পরের দিন সকালে ফেবু অন করেই দেখি বিরাট বিরাট আধ ডজনের মত ম্যাসেজ। ঋদ্ধ ভাইয়াই দিছে। বিতর্কের জন্য। সেটা দিয়ে অনায়াসে একজনের বক্তৃতা কমপ্লিট করা যায়। ঘুম বাদ দিয়ে, জাগে জাগে ওইসব ভাইয়া লিখছিল।

আমার ভাইবোন নাই। তবু অনেকগুলা বোন আছে। কিন্তু ভাই এই একটাই।

ভাইয়ার অসাধারণ দুইটা কথা। সব সময় মনে বাজে
১) "শব্দ অনেক শক্তিশালী। একে মনের মাঝে আটকায় রাখা যায় না। "
২) কল্পনার মাঝে থাকুক বাস্তবতার ছোঁয়া।

আজকে ভাইয়ার জন্মদিন। শুভ জন্মদিন,ভাইয়া। ভাল থাক (ভাবির সঙ্গে :P ;) ) , লিখতে থাক। শুভ হোক পথ চলা ।


(লিঙ্ক দিতে পারতেছি না :( । )
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×