somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের আসন্ন ভবিষ্যৎ বর্তমান তরুণ সমাজ। নির্দ্বিধায় একটা বৃহৎ সম্ভাবনাময় তরুণ সমাজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। এদের ভেতর থেকেই অনেকে আগামি দিনের আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। আবার বাকিরা বিভিন্নভাবে দেশের জন্য কাজ করবেন। হ্যাঁ, এভাবেই এগিয়ে যাবো আমরা, এভাবেই তো এগিয়ে যাবার কথা! কিন্তু...... এই যাত্রার শুরুটা কতটা নৈতিক? যদি আরও সোজা ভাবে বলি তাহলে এই সম্ভাবনাময় তরুণ সমাজের আগামীর কাণ্ডারি হওয়ার শুরুটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে। এই ভর্তি প্রক্রিয়া কি দুর্নীতি মুক্ত?

আমি জানি কেউ এই ব্যাপারে হলফ করে বলতে পারবে না। ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস যে একেবারেই নেই এমন কিন্তু না। আবার মেধা তালিকার পর অপেক্ষমানদের ভেতর থেকে যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় তেমনও কিন্তু না, বরং খুঁজে দেখলে পাওয়া যাবে এই যায়গায়ই সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলো সর্বোচ্চ দুর্নীতি পরায়ণ! মেধাতালিকার সব আসন পূর্ণ করার পর দেখতে পাওয়া যায় উপর মহল ক্ষমতাসীনদের সাথে লিয়াজু থাকার নমুনা বা সুফল। অপেক্ষমাণদের জন্য ২৬৭ আসন থাকলেও আকস্মিক ভাবে তা পূর্ণ হয়ে যায় কিংবা জানা যায় ১৮০ জনের উপর উপরওয়ালার (!) রহম হইছে!

যদি এমনি ভাবেই সকল বিশ্ববিদ্যালয়ে রহম হতে থাকে তাহলে, এই রহমত প্রাপ্ত তরুণ গণ অবশ্যই তাদের রহমত দাতার প্রতি অনুগত হবেন। তাদের আহ্বানে পাশে থাকবেন এবং পরবর্তীতে তারা যদি কোন অযাচিত কর্ম করে তবে সেটার বিরোধিতা করতেও সামনে আসবেন না (অবশ্যই ব্যাতিক্রম থাকতে পারে)। এর ফলে দেশে একটা বিশেষ শ্রেণীর রহমতের প্রতি অনুগত এক দল তরুণ সমাজ আসবে যারা হয়তো সেই শ্রেণীর সাথে হাত মিলিয়ে পরবর্তীতে শাসন ব্যাবস্থায় আসবে অথবা অন্যান্য উচ্চ অবস্থানে থাকবে। কিন্তু এমন একটি সমাজ থেকে কতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন কিংবা ন্যায় বিচার আশা করা যায় যাদের শুরুর পথটাই অন্যায়?

এখানে আমি সেই মেধাবী উপযোগী তরুণদের উপর আঙ্গুল তুলিনি যারা কষ্ট করে পড়াশুনা করার পর তাদের অবস্থান সর্বোচ্চ বিদ্যাপিঠে নিশ্চিত করেছে। আঙ্গুল তাদের উপরে তুলা যারা মামা-চাচা আর টাকার বদৌলতে অন্যদের প্রাপ্য নিয়ে নিচ্ছে বা নিতে সাহায্য করছে। আমাদের দেশের একটু সুন্দর ভবিষ্যৎ সুন্দর মনের নবীন প্রজন্ম দিতে পারে, দুর্নীতি গ্রস্থরা না।

জয় বাংলা, জয় তারুণ্য, জয় সততা।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×