somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব সময়ের আনসাং হিরো কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর কি কেউ নেই???

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের আলু চাষী কৃষক ভাইদের জন্য বড় কস্ট হচ্ছে। সারা বছর প্রাণান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, ধার-দেনা করে তারা মাঠে ফসল ফলিয়েছে। এদের মধ্যে অনেকের আবার নিজের কোন জমি নেই। জমি বর্গা নিয়ে তারা চাষবাস করেন। তাদের আশা ছিল একটাই যে, মাঠের ফসল ঘরে তুলে সব দায়-দেনা পরিশোধ করে নিজের অতি সাধারণ জীবন-যাপনের কিছু একটা সদগতি হবে। কিন্তু তাদের সব আশা আজ পথ হারিয়েছে। তারা আজ নিঃস্ব, রিক্ত, অসহায়। কারণ আলুর বাজারদর এবার ভয়াবহ খারাপ। খবরে প্রকাশ, পাইকারি বাজারে কৃষকেরা গড়ে প্রতিকেজি আলু বিক্রি করছেন মাত্র ১ থেকে ২ টাকা দরে, যেখানে তাদের উৎপাদন খরচই রয়েছে ৫ থেকে ৬ টাকা। চিন্তা করেন অবস্থা। কি খেয়ে বাঁচবে তারা?? কিভাবে তারা দেনা শোধ করবে?? তাদের বউ-বাচ্চাকে কি খাওয়াবে??? এর কোন সদুত্তর কারো কাছে আছে কি?

চিন্তা করুনঃ আপনি সারা মাস কাজ করলেন। আপনি জানেন, মাস শেষে আপনাকে এরজন্য টাকা (বেতন বা মজুরী) দেয়া হবে। সেই টাকা দিয়ে আপনি আপনার সংসারের সকল চাহিদা মেটাবেন। কিন্তু মাস শেষে মালিক যদি আপনাকে বলে যে, অনিবার্য কারণে আপনি গেল মাসের বেতন পাবেন না। এই ভয়াবহ বিপদে কি করবেন আপনি?

আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য হরহামেশা আন্দোলন করেন। মাঝে মাঝে এটা মাত্রাছাড়া হয়ে যায়। দেশের সকল শেণির মানুষ তাদের সাথে গলা মিলায়, ‘আহারে! এত কম বেতনে কি চলা যায়’। পরে নানান দেন-দরবার করে বেতন বাড়ানোও হয়।

কিন্তু আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর কি কেউ নেই। তাদের দুঃখ, কস্ট, মানবেতর জীবন-যাপন কি কাউকে স্পর্শ করে না!! প্রচন্ড মনোবেদনায় থাকার পরেও তারা কস্ট করে বলে, ‘আল্লায় আমাগো ভালই রাখছে”। অথচ সোনার মাটিতে সোনা ফলানো সেই বীরসেনানীদের পাশে কেউ নেই!! অথচ দেশের সবচেয়ে বড় গ্রুপ কিন্তু তারাই। তারা যদি একজোট হয়ে রাস্তায় নামে কি হতে পারে, ভেবেছেন কেউ?

আজকে যারা দেশের মুরুব্বি তারা প্রায় সবাই কৃষকের সন্তান। দেশের শিংহভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তবু কেন তাদের কথা কেউ ভাবে না? কেন তারা ফোকাস পায় না? তারা আন্দোলন, ভাংচুর করে না, এইজন্য? রাস্তা-ঘাট, অফিস আদালত বন্ধ করে দেয় না, এইজন্য?

প্রতিটা কৃষক আজ তাদের প্রাপ্য মূল্য থেকে বঞ্চিত। মধ্যস্বত্বভোগীদের গিনিপিগে পরিণত হয়েছে আমাদের কৃষক ভাইয়েরা। তাদেরকে বাঁচানো আজ অপরিহার্য বিষয় হয়ে পড়েছে। সবাইকে মনে রাখতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

আমাদের দাবী আলু চাষী ভাইদের জন্য সরকার কিছু করুক। ভর্তুকি দিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য কি কি পদেক্ষেপ নেয়া যায় তা বিশেষজ্ঞ ব্যক্তিগণের মতামত নিয়ে ত্বরিত ব্যবস্থা নেয়া উচিত বলে আমরা মনে করি।

সবাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×