ঢাকা শহরে যারা ভাড়া বাড়িতে থাকেন তারাই শুধু জানেন ‘বাড়ি ভাড়ার’ মর্ম। মাস শেষ হলেই অনেকগুলো কড়কড়ে ৫০০ টাকার নোট বাড়িওয়ালার হাতে তুলে দিতে কি যে মজা(!)লাগে তা শুধু ভাড়াটিয়ারাই উপলব্দি করতে পারেন। বাসায় উঠার সময় অবশ্য সব বাড়িওয়ালা/ওয়ালীই বলে থাকেন, ‘নিজের বাড়ি মনে করে থাকবেন’। অন্য ভাড়াটিয়ারা কি বলেন জানি না তবে আমি মনে মনে বলি ‘তাহলে ভাড়া না নিলেই ত হয়’
দুর্ভাগ্যবশত(?)আমিও একজন ভাড়াটিয়া দলে। আমার সাথে অবশ্য বাড়িওয়ালীর যথেস্ট ভাল সম্পর্ক। এটা শুনে কোন ভাই আবার বলে বসবেন না, ‘ভাইজান কি ফ্রি থাকেন নাকি?’। আসলে সেই কথা বলার জন্যই এতক্ষণ ত্যানা প্যাঁচাইলাম। চলুন আসল কথায় যাই।
মাস শেষ। ভাড়া দেয়ার উদ্দেশ্যে বাড়িওয়ালির ফ্লাটে যাচ্ছি। কলিং বেল টিপে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিলেন। এই সময় আন্টি এবং আমার মধ্যে কথোপকথনঃ
আমিঃ আসসালামু আলাইকুম আন্টি, ভাল আছেন আপনি? এই যে ভাড়াটা...।
আন্টিঃ ওয়ালাইকুম আসসালাম’ বলে তিনি একগাল হেসে হাত বাড়িয়ে ভাড়াটা নিলেন [বিনিময়ে আমিও কাস্ট হাসি দিলাম আর কি
আমিঃ আন্টি, তাহলে আসি, দোয়া করবেন।(আসলে এনাদের সঙ্গ দ্রুত ত্যাগ করাই মঙ্গল)
আন্টিঃ (একগাল হেসে আবার বললেন) একটা কথা ছিল যে...।
আমিঃ (কিছুটা স্বপ্রতিভ হয়ে) কি কথা আন্টি? [যদিও আমি খানিকটা টেনশনে পড়ে গেলাম এই ভেবে যে, আবার কোন প্যাঁচে পরি ]
আন্টিঃ (হাসতে হাসতেই) ইয়ে মানে দু’বছর তো হয়ে গেল...
আমিঃ (কথা কেড়ে নিয়ে হাসিমুখে বললাম)সত্যিই ত, এত তাড়াতাড়ি দুই বছর চলে গেল! যাই বলেন, আপনার বাসাটা খুব সুন্দর... থেকে বড়ই আনন্দ পাচ্ছি...
আন্টিঃ (এবার আমার মুখের কথা কেড়ে নিয়ে) না মানে, বলছিলাম কী, সামনের মাস থেকে ভাড়া কিছুটা বাড়াতে হবে যে...। জানোই তো, দু’বছর পর পর ভাড়া বাড়ে...।
আমার মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল
সবশেষ কথা হলো, আগামী মাস থেকে ভাড়া আরো এক হাজার টাকা বেশী দিতে হবে। এর অন্যথা হওয়ার কোন সুজোগ নেই। এদিক সেদিক হলে পরের মাসে বাসা খালি করার নোটিশ আসবে। লিখিত বলেন আর অলিখিত বলেন এটাই ঢাকা শহরের নিয়ম।
যাইহোক, মুখে একরাশ হতাশা নিয়ে বাসার দিকে রওনা হলাম। দরজা খুলতেই দেখলাম গিন্নি ক্লোজ-আপ হাসি নিয়ে দরজার মুখে দন্ডায়মান। আমাকে কিছুটা বিমর্ষ দেখে সে বলে উঠলো,
'কি ব্যাপার তোমার মন খারাপ নাকি?
‘'না মানে, বাড়ি ভাড়া এক হাজার টাকা বেড়েছে; সামনের মাস থেকে দিতে হবে’।
আমার কথা শুনে গিন্নির হাসিমুখ এক মুহূর্তেই পাংশু হয়ে গেল।
আমি মনে মনে ভাবলাম "টেনশন লেনেকা নেহি দেনেকা"।
সবাইকে অনেক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


