somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের জনপ্রিয় ‘lol’ সমাচার -রিপোস্ট

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি ভার্সিটিতে পড়ি। আমি যে সময়ের কথা বলছি তখন মুঠোফোন এত সস্তা ছিল না। মনে পড়ে ১মিনিট কথা বলতে চাইলে গুনতে হত ১০ টাকা!! তাই খুব অল্প সংখ্যক লোকের কাছেই মোবাইল ছিল। আর ফেসবুক? এটা তখন অবধি জুকার সাহেবের ব্রেইনেও হয়ত আসেনি। তখন চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। আমিও নিয়মিত চিঠি লিখতাম। আমি চিঠি লিখতে ভালবাসতাম। আমার অভ্যাস ছিল চিঠিতে অনুভূতিসূচক অভিব্যাক্তি প্রকাশ করা। যেমন হাসির কোন কথা লিখলে বাক্যের শেষে ‘হাহা বা হিহি’ ব্যবহার করতাম। এতে লেখাগুলো আরো মজার হয়ে উঠত। আমার উদ্দেশ্য ছিল পাঠকের কাছে চিঠিকে জীবন্ত করে তোলা। যাইহোক, আমি আমার এক কাজিনকে চিঠি লিখতাম। সে তখন মাত্র প্রাইমারী স্কুলে পড়ে। সেও আমাকে লিখত নিয়ম করে। তার কচি হাতের লেখা প্রাণভরে উপভোগ করতাম। পরে বাড়িতে আমার সাথে দেখা হলে সে বলে বসল, ‘ভাইয়া কি সব হাহা হিহি লেখেন বুঝতে পারি না’। আমি তখন তাকে ‘কেন এটা ব্যবহার করি’ তা বুঝানোর চেস্টা করেছিলাম। তবে আমার বোঝানো কতটুকু সফল হয়েছিল তা অবশ্য ওর চেহারাতে স্পস্ট ছিল না।

যাইহোক, এর মধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। বুড়িগঙ্গার পানি দূষিত হয়ে কালো রুপ ধারণ করেছে। আমার সেই প্রাইমারী পড়ুয়া ছোট্র কাজিন পড়াশোনার পাঠ চুকিয়ে কাজের পাশাপাশি এখন রীতিমত সংসার করছে। ও এখন স্বামী-সংসার নিয়ে আমেরিকা থাকে। ওর সাথে এখনো যোগাযোগ আছে। আর চিঠি লেখা হয়না। এর দরকারও পরে না। তবে ফেসবুকে ওর অদ্ভুত মজার কমেন্টস বা স্ট্যাটাসগুলো আমি খুব মজা করে পড়ি। আমি তখন ফেসবুকে একেবারে নতুন। এখানে সংক্ষিপ্তাকারে মনের ভাব প্রকাশ করার চল খুব জনপ্রিয়। প্রথম দিকে এর অনেক কিছুই আমি বুঝতাম না। একদিন ঐ কাজিনের সাথে চ্যাট করছি। ও দেখলাম মাঝে মাঝেই lol শব্দটি লিখে আমার কথার রিপ্লাই দিচ্ছে। প্রথম দিকে না বুঝেই কথা চালিয়ে গেলাম। পরে দেখলাম মাঝে মাঝেই সে এটা ব্যবহার করছে। আমি মহা ধন্দে পড়ে গেলাম। আমি তখন মনে মনে ভাবলাম, এই lol আবার কোন শালা!!X( এদিকে জিজ্ঞাসাও করতে পারছি না। ছোট বোনের কাছে নিজের অজ্ঞতা প্রকাশ করতে মন সায় দিচ্ছিল না। কিন্তু এক পর্যায়ে আর থাকতে না পেরে ওকে জিজ্ঞাসাই করে বসলাম, ‘আচ্ছা এই lol টা কে?’ সে ত্বরিত রিপ্লাই দিল, ‘lol মানে হলো laughing out loud or laugh out loud সাথে ডবল lol lol. আমি ওর চেহারা দেখতে পাচ্ছিলাম না। তবে বেশ বুঝতে পারছিলাম সে গলা ফাটিয়ে হাসছে। :(

আমার তখন আন্ডা আর অমলেট এর গল্পটি মনে পড়ে গেল। শহরে বহু আশা করে নতুন ধরণের খাবার মনে করে গ্রামের লোকটি অমলেট-র অর্ডার দিয়ে যখন মজা করে খাবার আশায় বসে আছে তখন হোটেল বয় তার সামনে ডিম ভাজা রাখলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালে হোটেল বয় তাকে আশ্বস্ত করে যে এটাই সেই অমলেট। স্বাদের অমলেটের নামে ডিম ভাজা দেখে গ্রামের সহজ সরল লোকটি যেমন বলে উঠেছিল, ‘ওরে শালার আন্ডা তুমিই শহরে আইস্যা অমলেট হইয়্যা গ্যাছ’। আমিও মনে মনে ভাবলাম আমার সেই ‘হাহা হিহি’-ই ফেসবুকে এসে ‘lol’ হইয়া গ্যাছে। :((

সেদিন থেকেই এই lol এর পাল্লায় পরেছি। lol lol lol… B-) B-)
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×