somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিরো আলম বনাম সভ্য নামধারী আধুনিক জনগণ

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় সবার পরিচিত এমন দুয়েকজন থাকে যারা খুব সহজ সরল এবং বোকা প্রকৃতির হয়। এরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে।

এরা আমাদের বিশ্বাস করে ঠকে, আর আমরা ওদের বিশ্বাসটাকে পুঁজি করে ঠকাই।

হয়তো এরকম এক লোক লেডিস সানগ্লাস পড়ে এসে আমাদের জিজ্ঞেস করে, "ভাই, সানগ্লাসটা কেমন হয়েছে? আমাকে কেমন লাগছে?"

আমরা তাকে সংশোধন করে দেইনা। বলিনা যে, "ভাই এটা তো মেয়েদের সানগ্লাস। এটা কিনেন না। আপনি ছেলেদারটা কিনেন।"

আমরা বলি, "আরেহ ভাই, আপনাকে তো সেই রকম সুন্দর আর হ্যান্ডসাম লাগছে। পুরাই শাহরুখ খান।"

লোকটা কিন্তু আমাদের কথা বিশ্বাস করে। পরের দিন মার্কেটে গিয়ে তিনি আরো ১০টা লেডিস সানগ্লাস কিনে, চোখে দিয়ে ঘুরে বেড়ায়।

আমরা পেছন থেকে হাসি। গালি দেই, "শালা আবাল। লেডিস সানগ্লাস পড়ে ঘুরে।"

হিরো আলম তেমন একজন সহজ সরল মানুষ। আমরা সামনে থেকে তাকে "চরম হয়েছে, অসাধারণ, অস্থির ভাই।" বলে উৎসাহ দেই। আর পেছন থেকে গালি দিতে দ্বিধা করিনা।

হ্যা, সে যা বানায়, যা করে, যেভাবে অভিনয় করে, নাচে, কোনটাই কোয়ালিটিফুল না। কিন্তু, আমরাই কিন্তু তাকে বিশ্বাস করিয়েছি তার অভিনয় আমাদের পছন্দ। আমরা তার অন্ধভক্ত।

সে বাংলা ঠিকঠাক লিখতে পারে না। তবুও সে তার পেইজে লিখেছে,

"আমার একটা কথা শুনবেন?
আমি লেখাপড়া কম পারি বলে আমাকে নিয়ে উপহাস করেন? আমি খারাপ অভিনয় করি বলে আমাকে গালি দিচ্ছেন।আমাকে ম্যাসেজে অনেক ভাইয়া আপুরা গালাগালি করে কেন? আমি তাদের কি ক্ষতি করেছি?আমাকে, আমার অভিনয় কে ভালো না লাগলে আপনি আমার পেইজে ব্লক করে দিয়ে চলে যান প্লীজ। কেও আমাকে ম্যাসেজে গালি দিবেন না।"

দেখুন আমরা কতোটা নিচু মানুষিকতার। তার অভিনয় আপনার ভালো লাগলে ভিডিও দেখবেন না। শেয়ার করবেন না। কিন্তু গালি দেয়ার অধিকার আপনি কোথায় পেলেন?

আরেক ভদ্রলোক, তিনি পড়েন নামকরা এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন প্রথম শ্রেণীর এক পত্রিকায়। এছাড়াও বেশ ভালো কিছু জায়গায় কাজ করেন। তিনি হিরো আলমের ছবি শেয়ার করলেন যার ক্যাপশন, "holy god!!!!! its #Alom_sex, Finally I met my hero"

আরেক ছবির ক্যাপশন "Just done photoshoot. so excited #Alom_sex"

আরেকটায়, "My model #Alom_sex"

চিন্তা করুন একবার। একটা লোকের নামে হ্যাশট্যাগ দিয়ে "sex" ওয়ার্ডটা লিখে দিতে একবারো আমাদের রুচিতে আটকায় না।

হিরো আলম আরেকটা পোস্টে জনগণকে তার পেইজে এসে গালাগালি করে নিজেদের বংশ পরিচয় না দিতে অনুরোধ করেছিলেন।

কিন্তু, আমরা কিছু মানুষ নিজেদের বংশ পরিচয় দেয়া কি বন্ধ করেছি?

করিনি। থাকলে তবেই না...
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:২৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×