somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটবুকে হাই ডেফিনেশন ভিডিও চালানোর উপায়

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাধান: বর্তমানে প্রফেশনালদের অনেকেই ল্যাপটপের পাশাপাশি নেটবুক ব্যবহার করছেন এর ছোটো সাইজ বেশি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এর জন্য। নেটবুকগুলা মূলত লো-এন্ড কম্পিউটিং এবং অফিস প্রোগ্রাম চালাবার উপযোগী করে বানানো। এজন্য লো কনফিগারেশনের কারণে এতে হাই ডেফিনেশন একটু ভালো মানের ভিডিওই ঠিমতো চলে না। কিন্তু ২৫০০০ টাকা দামের একটা কম্পিউটারে ভিডিও চালানো যাবে না এটা মানাটা আসলেই কষ্টের। তাইতো আজ এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমি। নেটবুকেই কিভাবে ৭২০পি বা ১০৮০পি ভিডিও চালাতে পারবেন এই কথা বলার জন্যই টিপস।
* এর জন্য আমাদের দরকার হবে ২টি সফটওয়ার- মিডিয়া প্লেয়ার ক্লাসিক এবং কোরএভিসি।
* প্রথমেই আপনার সিস্টেমে সাধারণ উপায়ে মিডিয়া প্লেয়ার ক্লাসিক ইন্সটল করে নিন। আর যদি কেলাইট কোডেক প্যাক ইন্সটল করা থাকে তাহলে তাতেও হবে।
* এবারে আপনাকে কোরএইভিসি ভিডিও ডিকোডার ইন্সটল করতে হবে। ইন্সটলেশনের সময় ‘হালি মিডিয়া ইন্সটলার’ অপশনটি চুজ কম্পোনেন্টস থেকে বাদ দিতে হবে।
* ইন্সটলের পর কোরকোডেক চালু করুন। কনফিগারে যান। সেখানে ডিব্লকিং কে স্কিপ ওলওয়েজ করুন। আর ডিইন্টারলেসিং কে নান সেট করে এপ্লাই ওকে করুন।
* এবারে মিডিয়া প্লেয়ার ক্লাসিক ওপেন করিন। এর ভিউ ট্যাব থেকে অপশন-এ যান। বামপাশের ট্রি মেনু থেকে এক্সটার্নাল ফিল্টার সিলেক্ট করুন।
* ডানে ফিল্টারের লিস্টে কোরএভিসি ভিডিও ডিকোডার সিলেক্ট করুন। এটি না থাকলে এড ফিল্টারে ক্লিক করে ফিল্টারটি ব্রাউজ করে দেখিয়ে দিন।
* এবারে প্লেব্যাক থেকে আউটপুট সিলেক্ট করুন। ডাইরেক্টশো ভিডিও ইভিআর সিলেক্ট করে এপ্লাই করে ওকে করুন। মিডিয়া প্লেয়ার ক্লাসিক বন্ধ করে আবার চালু করুন।
কোরএভিসি কোডেক নিয়ে কোনো সমস্যায় পড়লে শার্ক০০৭ কোডেক দিয়েও নেটবুকে এইচডি ভিডিও চালানোর চেষ্টা করে দেখতে পারেন।
it and seo in Bangladesh

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×