somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারইন ব্লগের মডু হওয়া সহজ কাজ নয়!

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল একটা পোস্ট চোখে পরল কচ্ছপ নিয়ে। পড়ে দেখলাম, ভালো লেখা, গোছানো, তথ্যপূর্ণ। লাইক দেবো তার আগে ভাবলাম একটু দৈবচয়ন ভিত্তিতে একটা লাইন নিয়ে গুগল করে দেখি। দেখলাম ঐ লাইনটা হুবহু অন্য সোর্সে আছে। আরো খোঁজাখুঁজি করে বুঝতে পারলাম লেখাটার সিংহভাগ অন্তত দু‘টি সোর্স থেকে হুবহু কপি-পেস্ট। দেখা গেল ঐ পোস্টে কাল্পনিক_ভালোবাসা “লাইক” দিয়েছেন। মানে সাড়ে সর্বনাশ, কপি-পেস্ট লেখা নির্বাচিত পাতায় গেছে। এরকমটা যে এবারই প্রথম হয়েছে তা কিন্তু নয়। রাজীব নূর সাহেবের কপি-পেস্ট নির্বাচিত পাতায় গিয়েছিল আর সেজন্য মডারেটরের সমালোচনা আমি করেছিলাম।

কিন্তু, একটু ভিন্ন দৃষ্টিতে দেখলে প্রশ্ন আসে মডারেটর কি আসলে শতভাগ সময় এ ধরনের বিষয়ে পুলিশিং করতে বাধ্য? মডারেটর কি ব্লগারদের উপরে এতটুকু আস্থা রাখতে পারেননা যে ব্লগাররা কপি-পেস্ট করবেননা, চোরাই লেখা ব্লগে পোস্ট করবেননা!

কয়েকদিন আগে এক “ব্লগার” মন্তব্যের ঘরে আরেকজন ব্লগারকে “মাথায় মগজ বলতে কিছু নেই” বলেছেন। বিষয়টি আমার চোখে পরায় আমি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। পরে দেখলাম কতৃপক্ষ ঐ ব্যক্তিগত আক্রমন করা মন্তব্যটা মুছে দিয়েছেন। আরও পরে জানতে পারলাম ঐ ব্লগারকে নীতিমালার আওতায় নেয়া হয়েছে। ব্লগার আর তার চ্যালা-চামুন্ডা খয়ের খাঁ কুলের ধারণা ঐ ব্লগারকে নীতিমালার আওতায় আনাটা অন্যায় হয়েছে; ঐ ব্লগার পারপোরেটর নয় বরং সেই ভিকটিম। ঐ ব্লগার নিজের ভুলটুকু বুঝে, মেনে নিয়ে নিজেকে না শুধরে বলছেন কাল্পনিক_ভালোবাসা যেহেতু বাংলাদেশের সমসাময়িক একটি (প্রায় রাজনৈতিক) বিষয় নিয়ে লিখেছেন সেহেতু তার পোস্টে যেন উক্ত ব্লগার কোন মন্তব্য করতে না পারে তাই উক্ত ব্লগারকে পোস্ট ও কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।

একজন নিরপেক্ষ ব্লগার হিসেবে আমি জানিনা উক্ত ব্লগারের এই “ব্যান থিওরি” সত্য কিনা। তবে, এতটুকু বুঝতে পারি সামহোয়ারইনের মডারেটর হওয়া সহজ কথা নয়। বাদী, বিবাদী, চোর, পুলিশ সহ সব পক্ষের সমালোচনা হজম করতে হয় বেচারাদের!

ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮
৩৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×