somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের মধ্যে টাকা পয়সার লেনদেন কি স্বাধীন ব্লগিং-এর অন্তরায়

১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে ব্লগে প্রকাশিত একটি পোস্টে পোস্টটির লেখক এবং একজন মন্তব্যকারীর মধ্যে তুমুল বাদানুবাদ হয়। মন্তব্যকারী প্রথম থেকেই আগ্রাসী ভাষা ব্যবহার করায় ও তার মন্তব্যের বক্তব্য পরিষ্কার না হওয়ায় পোস্টটির লেখক প্রতিমন্তব্যে নেতিবাচক বিশেষণ ব্যবহার করেন। সেই পোস্টে আরো অনেকে মন্তব্য করলেও দু' একজন মন্তব্যকারী ছাড়া কেউ উক্ত মন্তব্যকারীকে নেতিবাচকভাবে সম্বোধন করেননি।

আমার এই পোস্টের বিষয়বস্তু উক্ত মন্তব্যকারীকে নেতিবাচক সম্বোধন ঠিক কি বেঠিক তা নয়। তারপরও সংক্ষেপে বলি কারো আচরণ, কথা-বার্তা যদি অসংলগ্ন হয়, বক্তব্য যদি ধোয়াঁটে হয়, বক্তব্যে যদি সততার অভাব থাকে, বক্তব্য পড়ে যদি তার ফিলসফি বোঝা না যায় তাহলে তাকে অনেকেই নেতিবাচকভাবে ভাবতে পারেন। আমরা মানুষের ব্যাপারে ধারণা নেবার সময় অবচেতনাবেই খুব সাধারণ একটা পরীক্ষার সাহায্য নেই যাকে বলে "ডাক টেস্ট" "If it looks like a duck, swims like a duck, and quacks like a duck, then it probably is a duck"। বাংলায় অর্থ দাঁড়ায় "যদি কোনকিছু দেখতে হাঁসের মতো হয়, হাঁসের মতো সাঁতার কাটে এবং হাঁসের মতো ডাকে, তাহলে সম্ভবত এটি একটি হাঁস।" এই ডাক টেস্টের মাধ্যমে মানুষ সঠিক চেনা যায়না হয়ত তবে একজন মানুষ কী আচরণ করে, তার অভ্যাসগুলো কী তা বিবেচনায় নেয়া খুব একটা ভুলও নয়।

এবার ফিরে আসি ঐ পোস্টে -- পোস্টে এক পর্যায়ে উক্ত মন্তব্যকারী জানান যে কেউ তার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছেন, নিয়েও তার সম্পর্কে নেতিবাচক ভাষা ব্যবহার করছেন। পোস্টটির লেখক ও উক্ত মন্তব্যকারীর ভাষা আদান প্রদানের ধরণ দেখে মনে হয়নি উক্ত মন্তব্যকারীর সাথে পোস্টটির লেখকের ব্লগের বাইরে কোন সম্পর্ক বিশেষকরে টাকা লেনদেনের কোন সম্পর্ক আছে। উক্ত মন্তব্যকারী পরে তার একটি পোস্টে (যা এখন সরিয়ে নেয়া হয়েছে) আর্থিক সাহায্য যিনি নিয়েছেন তাকে "মিডিয়ার লোক" বলে চিন্হিত করেন। এসকল মন্তব্য-প্রতিমন্তব্য-বক্তব্য থেকে আমরা নিশ্চিত নাহলেও বুঝতে পারি উক্ত মন্তব্যকারী আর্থিক সাহায্যের বিষয়ে কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন।

যাহোক, এবার আসি মূল প্রশ্নে। কে, কার কাছ থেকে, কেনো, কত টাকা নিল তা আমাদের দেখার বিষয় নয়। ব্যক্তিগত লেনদেন ব্যক্তিগত; এ নিয়ে আমি কোন মন্তব্য করবোনা। আমার প্রশ্ন অন্য জায়গায়ঃ ব্লগারদের মাঝে আর্থিক লেনদেন হলে তারা কি একে অন্যের পোস্টে স্বাধীনভাবে মন্তব্য করতে পারেন? ব্লগিং-এর, লেখালেখির ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা খুবই জরুরী একটা বিষয়। টাকা-পয়সার লেনদেন বা এই ধরণের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কি গঠনমূলক সমালোচনার অন্তরায়?

সবাইকে ধন্যবাদ!

নোটঃ এই পোস্টে আর কোন মন্তব্য গ্রহণ করা হবেনা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৪
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×