অঙ্গীকার
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৮.১১.২০১৯
আজ সন্ধ্যেটুকু বৃষ্টিতে ভিজে গেছে। মাথার ভেতর ঢুকে পড়েছে কয়েক ফোঁটা জল। পথের উপর মানুষের পায়ের সব চিহ্ন কখন-যে ধুয়ে মুছে গেছে।—কী অনুসরণ করে এগুবো এবার বুঝতে পারছি না। কোন দিকে মানুষের কোলাহল আর কোন দিকেই-বা নির্জনতার অরণ্য তা আর বুঝা যাচ্ছে না একটুও। স্মৃতির শব্দগুলো জলের সাথে মিশে মাথার ভেতর নরম ঘিলু তৈরি করেছে। ঢলে পড়ছে অদ্ভুত সব বিস্মরণ। অথচ, আমাকে পৌঁছুতে হবে তোমাদের দ্বারে। যে করেই হোক তোমাদের ওই প্রায়ান্ধ শহরে সরু শান্ত একটা নদী বইয়ে দেয়ার আমার অঙ্গীকার তোমাদের জানাতে হবে। শান্ত, শুভ ও শীতল ওই নদীর তীর ঘেঁষে গড়ে তুলবো আমাদের সয়ম্বর সভ্যতা। কিন্তু, ওই-যে শোনো, উত্তাল সমুদ্রের শেষ সংবাদ নিয়ে আছড়ে পড়ছে বাতাস। উৎকণ্ঠার ঘূর্ণির ভেতর এই রাত এই-যে 'বুলবুল'—জানি না কয়-নম্বর সতর্কতা সংকেতের পর নিরুদ্দিষ্ট হবে ও। আজ রাত্তিরে আর কী-কী-ই-বা ভিজে যাবে আমাদের!—আর কতোটা জল নেমে এলে প্লাবিত হবে আমার অঙ্গীকার! আমাকে বলো, কাল সকালে যদি ওঠে, ধরে নাও উঠবেই যে রোদ্দুর, প্রথম প্রাতে, তার দিকে মুখ করে আমার প্রসারিত হাতে হাত রাখবে তুমি। এই শতাব্দীর সমস্ত অসভ্যতা ভেঙে উঠে দাঁড়াবো আমরা। একটা শান্ত, শুভ্র ও শীতল নদীর দিকে তাকিয়ে ভালোবাসবো আমাদের পৃথিবীকে।
২১:০৫
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন