somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাদিন আল্লাহর ইবাদত করতে থাকলে নিজের কাজ কখন করব?

০৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আল্লাহ তায়ালা সূরা যারিয়াতে বলেছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ "
And I did not create the jinn and mankind except to worship Me.
'আমি জ্বীন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি'। (আয়াত- ৫৬)।
এখন প্রশ্ন হল আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি,তার মানে মানুষের এক এবং একমাত্র কাজ হওয়া উচিত আল্লাহ'র ইবাদত করা।

তাহলে কি আমরা ব্যাবসা বাণিজ্য,খেলাধুলা,গল্পগুজব,রাজনীতি,পরিবার, বিনোদন সব কিছু বাদ দিয়ে আল্লাহ'র ইবাদতে মশগুল থাকবো??

আসুন প্রথমে দেখে নেই ইবাদত মানে কি?
‘ইবাদাত শব্দের আভিধানিক অর্থ হলো:- চূড়ান্ত বিনয়, আনুগত্য ও বশ্যতা। শারী‘আতের পরিভাষায়:- প্রকাশ্য কিংবা গোপনীয় যতসব কথা ও কাজ আল্লাহ  ভালোবাসেন ও পছন্দ করেন, সে সবের একটি সামষ্টিক নাম হলো ‘ইবাদাত।

অর্থাৎ দৈনন্দিন জীবনে সকল কর্মযজ্ঞ যা আমরা আল্লাহ'র সন্তুষ্টির জন্য করে থাকি তা হচ্ছে ইবাদত।শুধুমাত্র নামায রোজা আর হজ্জ্ব যাকাত নয়..............
হালাল ব্যাবসা করে জীবিকা নির্বাহ করা ইবাদত।

জনকল্যাণের রাজনীতি করাও ইবাদত।

বন্ধুবান্ধবের সাথে আড্ডায় যখন আপনি ইসলাম নিয়ে আলোচনা করবেন তখন সেই আড্ডাটাও ইবাদত।

এশার নামাজ পরে ঘুমিয়ে ভোরে উঠে যদি ফজরের নামাজ আদায় করেন তাহলে সেই ঘুমটাও ইবাদতের অন্তর্ভূক্ত।

বিসমিল্লাহ বলে হালাল খাদ্য খাচ্ছেন, সে খাওয়াটাও ইবাদত

আল্লাহ'র কাছে কিছু চাওয়াও ইবাদত

পক্ষান্তরে!!!!!!

টেলিভিশনের সামনে বসে ফুটবল দেখছেন,এটা কোন হারাম কাজ না (আমি যতটুকু জানি),কিন্তু নামাযের ওয়াক্ত চলে যাচ্ছে খবর নাই খেলা দেখা চলছেই,তখন সেই খেলা দেখা আপনার জন্য হারাম।যতক্ষণ খেলা চলছে আপনি হারাম কাজ করেছেন বলে গন্য হবেন।

বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে নামাযের ওয়াক্ত চলে যাচ্ছে, সেই আড্ডাটা এখন হারাম বলে গণ্য।

লোকদেখানোর উদ্দেশ্যে খয়রাত করছেন, সেই খয়রাত আর ইবাদত হিসেবে গন্য হবেনা।

নামায বাদ দিয়ে ব্যাবসায় ব্যাস্ত,সে ব্যাবসাটা গোনাহের কাজে পরিণত হল।

এমন বিষয় যা আপনাকে আল্লাহ'র স্মরণ হতে গাফেল করে তা অবশ্যই হারাম,আর সে বিষয় গুলি আ্যবয়েড করে চলতে পারলেই আপনার ২৪ ঘন্টা ইবাদত হিসেবে গন্য হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:২১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×