somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি জনতার জনক
(চে গুয়েভরা স্মরণে )
-----------------.-------- মোঃ রুহুল আমীন ।
জনতার জনক আমি ।
বিশ্বের প্রতিবাদী নিপীড়িত
বঞ্চিত জনতা সব
আমারই ঔরসজাত ।
কোন অঘটন ঘটনাশঙ্কায়
ওদের নিয়ে সদা শঙ্কিত আমি,
সন্ত্রস্ত চৌপ্রহর, নিরন্তর অন্তরীন
অন্তহীন ভয়ের কারাগারে -
ক্রসফায়ারের ভয়,
গুম কিংবা গুপ্তহত্যার ভয়;
আরও কত ভয়-
ডিজিটাল, এনালগ ।
সংবৎসর ওদের
কারো না কারো হাতে
অকারণ হাতকড়া,
দু’পায়ে ভারী ডান্ডাবেড়ী,
নয়তঃ স্কচটেপ মুখে,
প্রশস্ত উদোম বুকে
রাইফেল পিস্তল কিংবা
রিভলভারের গুলি ।
মরতে যেয়েও মরে না ওরা,
হটে না পিছু ।
ওরা সংশপ্তক অকুতোভয়,
সক্রিয় সোচ্চার দেশে দেশে
স্লোগানে স্লোগানে,
মিছিলে মিছিলে
রাজপথে জনপদে ।
ওদের সাথে
বিনা কাজে আমিও অস্থির
সারাদিন- ত্রস্তপদে ঘরময়
আমার ব্যস্ত পায়চারি
নির্বাক নিঃশব্দ প্রতিবাদে ।
আমার বুকের চাতালে
ওদের ক্ষতঝরা রক্তের প্লাবন;
রক্তের টানে মন আমার
ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্র উত্তাল ।
স্বার্থদুষ্ট রাজনীতির ঘুর্ণিপাকে
ওদের প্রাণান্ত ঘোরপাক,
দুর্বিপাকে নিপতন প্রতিদিন ।
তাই বলি, অনেক হয়েছে !
এ ভাবে আর নয় !
এবার আমার
সন্তানদের মুক্তি চাই আমি -
সারা বিশ্বের প্রতিবাদী
নিরীহ জনতার নিঃশর্ত মুক্তি,
ওদের নিঃশঙ্ক বাঁচার অধিকার ।
দাবী অনাদায়ে আজ হতে
শব্দভান্ডার উজাড় করে দিব,
বৈতালিক গীতির বদলে
শুধু রচে যাব গণজাগরণী
জারি-সারি-পালা গান,
ঢাক-ঢোল আর করতালের
তালে তালে
নৃত্যে ছন্দে গীতে জনপদে
রক্তে জাগাব হুলির নাচন,
সিসার বুলেটের বদলা নিব
বলপেনের শিষের আঁচড়ে,
রক্তাক্ত করিব যত
অত্যাচারীর জীবনের মলাট ।
তবুও জনতার মুক্তির দাবীতে
আপোষ নয় কোন ।
---*---
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×