somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাজিদ ঢাকা
পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

বাংলার পথে(পর্ব ১৪) -- ভাওয়াল জাতীয় উদ্যান , গাজীপুর

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজীপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান পিকনিক ও অবসর যাপনের জন্য বেশ সুন্দর একটি জায়গা । ৬৪৭৭ হেক্টর জায়গা নিয়ে গড়ে তোলা হয় এই উদ্যানটি ১৯৭৩ সালে । এখন বেশ সুন্দর করে সাজানো হয়েছে ।
এই জায়গাটার খোঁজ পাই ২০০৯ সালে , শেষের কবিতার পরের কবিতা নাটকটির মাধ্যমে । খোঁজ নিয়ে জানতে পারলাম এটা এই উদ্যানে । কলেজ ফাঁকি দিয়ে চলে আসলাম

যেভাবে যাবেন --
যেইখানেই থাকুন সোজা চলে আসুন গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তা নেমে বরাবর হল , ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক। এই সড়কের ডানপাশে হল উদ্যান । চৌরাস্তা থেকে টেম্পু পাবেন , জিজ্ঞাসা করুন উদ্যান যাবে কিনা । ভাড়া চৌরাস্তা থেকে ১০-১৫ টাকা । উদ্যানের অনেক গুলো গেট , আছে । বড় বড় হাতির ভাস্কর্যের গেট এ নামতে পারেন । প্রবেশ মূল্য ৬ টাকা মাত্র ।

পিকনিক করতে হলে --
এখানে ১৩ টি কটেজ , ৬ টি রেস্ট হাউজ আছে। নাটকের শুটিং হয়েছিল ' অর্কিড' এ। স্পট ভাড়া করতে , , বন বিভাগের মহাখালি কার্যালয় ০২-৮৮১৪৭০০ থেকে বুকিং দিতে হবে।

এবার ছবি দেখাই , ,
প্রথমে দেখেন পুরা উদ্যান , ওয়াচ টাওয়ার থেকে
দেখসেন খালি শাল গাছ , , হুদাই , , যে দিকে তাকাবেন একই গাছ

এবার দেখেন প্রধান ফটক , , বন্ধু আমার , চান্স পাইয়া পোস দিসে
মানচিত্র টা দেখে নেন , , হারায় গেলে কাজে দিবে

ওই দেখেন অর্কিড বাংলো , গেট বন্ধ থাকলে , নিজের দায়িত্তে খুলে ঢুকে যাবেন , , সরকারী মাল নিজের মত ব্যাবহার করবেন , , আর নিজের জিনিস অবশ্যই অপরিছন্ন রাখেন না

এই চাচারে রাস্তায় পাইতে পারেন , এখন বাইচা আসে কিনা জানি না ।
এই যে লেক / বিল / কিছু একটা যেখানে পানি আছে , ,


এই দেখেন ওয়াচ টাওয়ার , ২ টাকা লাগে উঠতে :|

হুদাই ভয় দেখায় ;)

ঘোড়াও আছে , ,
টাওয়ারের উপর থেকে


কলেজ জীবনের শুরুতেই আমাকে ভ্রমণের নেশা পায় । জীবনে প্রথম ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া এটাই , , যা পরবর্তীতে আরও সাহস জুগিয়েছে , , , , এখন আর ফাঁকি লাগে না , ভার্সিটিতে স্বাধীন জীবন ।

সতর্কতা
* পরিবেশ দূষণ করবেন না ।
* যেখানে সেখানে নিজের নাম লিখবেন না । আখিকা দিয়ে রাখা নামটা এত সস্তা বানানোর কি দরকার
* সাথে হাল্কা খাবার ও পানি নেয়া যাবেন । উদ্যানের ভিতর তেমন কোন ব্যাবস্থা নেই ।
* টয়লেটের কোন ব্যাবস্থা নাই ( আমি দেখি নাই ) । কটেজ ভাড়া করলে অন্য কথা
* উদ্যানের ভিতর রিক্সা আছে , তবে উঠার আগে ভাড়া ঠিক করে নিবেন , তারা বেশ ক্যাচাল করে , আর সেখানে সব তাদেরই লোক ।
* ভিতরে মানুষ কম থাকে , মাঝে মধ্যে ছিনতাই হয় , তাই নিজেরাই বেশি ৭-১০ জন যাবেন

এছাড়াও কোন তথ্য জানা থাকলে , জানালে কৃতজ্ঞ থাকব ।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । ভাষাগত ভুল মার্জনা করবেন ।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×