
আজ মহালয়া দেবীপক্ষের সূচনা...
দুর্গাপূজা হলো অশুভ, অন্যায়, পাপ,
পঙ্কিলতার বিরুদ্ধে ন্যায়, পূর্ণ, সত্য, শুভ ও
সুন্দরের যুদ্ধ। দুর্গতি থেকে রক্ষা, বিভেদ,
বিবাদ, অনৈক্য, সাম্প্রদায়িকতা,
ক্ষুদ্রস্বার্থবোধ ও সংকীর্ণতা প্রভৃতির
ঊর্ধ্বে ওঠার জন্য মহাশক্তির বর লাভের
নিমিত্তে সনাতন ধর্মাবলম্বীরা মেতে
উঠবেন দেবী বন্দনায়।
প্রথানুসারে দুর্গোৎসব কখনো
পনেরো, দশ বা পাঁচ দিনের। দুর্গা পূজার শুরু
হয় মহালয়ায়। এ দিন দেবীপক্ষের সূচনা হয়।
ভোরবেলা পিতৃতর্পনের মাধ্যমে
দেবীপক্ষকে আহ্বান জানান ভক্তরা। শোক,
তাপ, দুঃখ, অমঙ্গল, অন্ধকার হরণ করে শুভ,
মঙ্গল, আনন্দদায়ক ও আলোর দিশারী
অসুরবিনাশিনী মা'কে হিমালয় থেকে
মর্ত্যে বরণ করে নেন ভক্তরা।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




